
The Truth of Bengal: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে ২২ শে মার্চ , তার আগে এবার লখনৌ সুপার জায়ান্টস এর তরফ থেকে নেতৃত্বে আনা হলো বদল, ক্যাপ্টেন থাকছেন লোকেশ রাহুলই। তবে ডেপুটি ক্যাপ্টেন এর জায়গাটা বদলে দেওয়া হয়েছে। ক্রুনাল পান্ডিয়ার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় নিকোলাস পুরানকে। লোকেশ রাহুল ও নিকেলাস পুরাণের ছবি লখনৌ সুপার জায়ান্টসের তরফ থেকে পোস্ট করা হয়েছে। হাসিমুখে এই দুই তারকা ক্রিকেটারকে দেখা গিয়েছে ২৯ নম্বর জার্সি হাতে।
এর মাঝেই জল্পনা চলছে লোকেশ রাহুল কে নিয়ে। বিসিসিআই এর তরফ থেকে যে পঞ্চম তথা ধরমশালার টেস্টের দল ঘোষণা করা হয়েছে সেই দলে লোকেশ রাহুলের নাম নেই তার চোট সারতে কতদিন সময় লাগবে তাও নিশ্চিত করে বলা হয়নি, এমত অবস্থায় যদি আইপিএল খেলতে না পারেন কেল রাহুল তাহলে দলকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান এবার সে কারণেই তার ছবি সহ তার জার্সি প্রকাশ করা হয়েছে লখনৌ সুপার জায়ান্টন্সের তরফ থেকে।
গতবারের আইপিএলের আগে পুরানকে কিনেছিল লখন্উ। বোর্ডের তরফ থেকে রাহুলের চোট সম্পর্কে বলা হয়েছে ,রাহুল লন্ডনে রয়েছেন। তার চোটের পরীক্ষা করা হচ্ছে। পুরো ম্যাচ ফিট হতে রাহুলের কত দিন সময় লাগবে তা বুঝতে না পেরেই লখন্উ এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। হায়দ্রাবাদে প্রথম টেস্ট এর পরে রাহুলের পেশিতে টান লাগে। যে কারণে দ্বিতীয় টেস্টেই বাদ পড়েন তিনি তারপর থেকে আর বাইশ গজে ফেরা হয় নি তাঁর।






