ডারবানে প্রোটিয়াদের বিরুদ্ধে নজির গড়লেন পাক পেসার শাহিন শাহ
Pakistan pacer Shaheen Shah sets a precedent against Proteas in Durban
Truth Of Bengal: ডারবানে গত মঙ্গলবার সিরিজের প্রথম টি-২০ তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান হারের মুখ দেখলেও, বল হাতে নজির গড়লেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রোটিয়াদের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম পাক পেসার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।
প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে শাহিন শাহর আগে পাক বোলার হিসেবে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন আরও দুই বোলার। এঁরা হলেন হারিস রউফ এবং শাদাব খান।
পাক পেসার শাহিন তাঁর ৭৪তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে ১০০টি উইকেট দখল করেছিলেন হরিস রউফ। অর্থ্যাৎ দ্বিতীয় পাক পেসার হিসেবে এই নজির গড়লেন শাহিন শাহ আফ্রিদি।
এর পাশাপাশি শাহিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার অধিকারী হলেন তিনি। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি, বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজের প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ডেভিড মিলার। এছাড়া অর্ধ্বশতরান থেকে মাত্র দু রান দূরেই থামতে হয় জর্জ লিন্ডেকে। পাকিস্তানের হয়ে মাত্র চার ওভার বল করে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন শাহিন শাহ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ তুলতে সমর্থ হয় পাকিস্তান। ফলে ১১ রানে জয়ের মুখ দেখে দক্ষিণ আফ্রিকা।






