মেজর লিগ সকারে আটকে গেলেন মেসি, পয়েন্ট নষ্ট মিয়ামির
তবে মিয়ামিকে রুখে দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হল টরেন্টোর গোলরক্ষক জনসনের।
Truth Of Bengal: একসঙ্গে টানা তিন ম্যাচে স্কোর শিটে নাম তুলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু শনিবার মেজর লিগ সকারে আটকে গেল মেসি বাহিনি। টরেন্টোর সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল ইন্টার মিয়ামি।(Messi Miami)
আরও পড়ুনঃ নাইজেরিয়ায় অবৈধ খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ১৮
চলতি বছরের মেজর লিগ সকারের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর নামের পাশে ইতিমধ্যেই শোভা পাচ্ছে পাঁচ গোল। শনিবারও সেই ছন্দেই ম্যাচ শুরু করেছিলেন মেসি-সুয়ারেজরা। তবে মিয়ামিকে রুখে দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হল টরেন্টোর গোলরক্ষক জনসনের। যাঁর বিশ্বস্ত হাত অন্তত পাঁচবার রুখে দিয়েছে মিয়ামির নিশ্চিত গোল। এই সুযোগগুলির মধ্যে চারটিই ছিল আর্জেন্টাইন অধিনায়কের।(Messi Miami)
খেলার শুরু থেকে প্রতিপক্ষ টরেন্টোর ওপর চাপ সৃষ্টি করলেও লাভের লাভ কিছুই করতে পারছিল না মিয়ামি। অবশেষে বিরতির ঠিক আগে মেসিদের হয়ে স্কোরশিটে নাম তুললেন আলেন্দে। সতীর্থ জর্দি আলবার নিখুঁত সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি।(Messi Miami)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এরপর বিরতি থেকে ফিরে এসেই ৬০ মিনিটের মাথায় গোল শোধ করে টরেন্টো এফসি। তাদের হয়ে স্কোরশিটে নাম তুললেন মিহাইলোভিচ। গোল খেয়েই আবারও প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন মিয়ামি ফুটবলাররা। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হল না। ম্যাচ ড্রয়ের ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকল মিয়ামি। তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।(Messi Miami)
কিন্তু আগের ম্যাচে ছন্দে থাকলেও টরেন্টোর বিপক্ষে কেন দল পয়েন্ট নষ্ট করল সেই সম্বন্ধে বলতে গিয়ে মিয়ামি কোচ মাসচেরানো বলেন, ‘এই ম্যাচে আমরা বাজে খেলেছি তা একেবারেই নয়, দারুণ খেলেছে গোটা দল। সুযোগও তৈরি হয়েছে। কিন্তু মাঝে মাঝে এমন হয়। তবে ম্যাচে অবশ্যই নায়ক বলতে যদি হয়, তাহলে তিনি হলেন টরেন্টোর গোলরক্ষক। অনবদ্য পারফরম্যান্স করেছেন তিনি।’


