১৮ মাসের মধ্যে ফের দল বদল করিম বেঞ্জেমারের
এই শর্তগুলোকে অপমানজনক বলেই মনে করেছিলেন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী তারকা।
Truth Of Bengal: রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের আল ইত্তেহাদে যোগ দেওয়ার মাত্র ১৮ মাসের মধ্যেই ফের দল বদল করলেন করিম বেঞ্জেমা। আনুষ্ঠানিকভাবে আল হিলাল ঘোষণা করে, ফরাসি তারকা তাদের ক্লাবে যোগ দিয়েছেন। এই আকস্মিক দলবদল ঘিরে শুরু হয়েছে জল্পনা।সদ্য সমাপ্ত সৌদি প্রো লিগে আল ইত্তেহাদের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন বেঞ্জেমা। করেছেন ৮টি গোল। তবে শেষের দিকে দু’টি ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি। রিপোর্ট অনুযায়ী, ক্লাবের সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে মতপার্থক্য তৈরি হওয়াতেই এই পরিস্থিতি।সূত্রের দাবি, আল ইত্তেহাদ বেঞ্জেমাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল ঠিকই, তবে সেই প্রস্তাবে ছিল বেশ কিছু কড়া শর্ত। জানা যাচ্ছে, নতুন চুক্তিতে বেঞ্জেমার বেতন কমানো হচ্ছিল এবং তাঁর ইমেজ রাইটস নিয়েও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই শর্তগুলোকে অপমানজনক বলেই মনে করেছিলেন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী তারকা। ফলে সেই প্রস্তাবে সম্মতি দেননি তিনি।
চুক্তি অনুযায়ী, চলতি মরশুমই ছিল আল ইত্তেহাদের সঙ্গে বেঞ্জেমার শেষ মরশুম। নতুন চুক্তিতে সই না করায় ফ্রি এজেন্ট হিসেবেই তাঁকে দলে নেয় আল হিলাল।দল ছাড়ার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ আবেগঘন বার্তা দেন বেঞ্জেমা। তিনি লেখেন,আল ইত্তেহাদের অধ্যায় শেষ হলো। কিন্তু সম্মান এবং সম্পর্ক আগের মতোই থাকবে। ক্লাব, সাপোর্ট স্টাফ, সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ। প্রতিদিন ওঁদের কাছ থেকে আমি এনার্জি পেয়েছি। এই যাত্রা আমাকে ব্যক্তিগত ও পেশাদার—দুই দিক থেকেই অনেক কিছু শিখিয়েছে। আমি মাথা উঁচু করেই ক্লাব ছাড়ছি।
সবার ভবিষ্যৎ ভালো হোক।২০২৩ সালে রিয়াল মাদ্রিদে টানা ১৪ মরশুম কাটানোর পর সৌদি আরবে পাড়ি দেন বেঞ্জেমা। ইউরোপ থেকে সৌদি লিগে তারকাদের যে ঢেউ উঠেছিল, তার অন্যতম মুখ ছিলেন তিনি। প্রথম মরশুমেই আল ইত্তেহাদকে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন করেন বেঞ্জেমা। সেই মরশুমে তাঁর গোল সংখ্যা ছিল ২১।তবে চলতি মরশুমে আল ইত্তেহাদের পারফরম্যান্স অনেকটাই খারাপ। লিগ তালিকায় তারা শীর্ষে থাকা আল হিলালের থেকে ১২ পয়েন্ট পিছিয়ে। ক্লাবের এই পিছিয়ে পড়ার দায় অনেকটাই বেঞ্জেমার উপর চাপিয়েছেন কর্তারা—এমনই দাবি বিভিন্ন রিপোর্টে।



