খেলা

মেসির কাছে অদ্ভুত দাবি ইনফ্যান্টিনোর

Messi

The Truth of Bengal: মেসি মানেই  বিস্ময় , চমক। মেসি এর পরবর্তী বিশ্বকাপ খেলবেন  আগেই সেই ইঙ্গিত তিনি দিয়েছেন। কিন্তু ২০৩৪ সালেও কি তিনি খেলবেন? যদিও তখন তার বয়স হবে 47।  এ বয়সে একজন খেলোয়াড়ের খেলাটা যথেষ্ট চাপের। আধুনিক ফুটবলে ফিটনেস সব থেকে বড় বিষয় । তাই ২০৩৪ এ তিনি সম্ভবত খেলবেন না। তবে  এর মাঝেই  ফিফা প্রেসিডেন্ট  বলেছেন মেসি আগামী ২০৩৪ সালে যদি খেলে তাহলে এর থেকে ভালো কিছু হবে না। ইনফ্যান্টিনো যেন নতুন জল্পনা উসকে দিয়েছেন। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে মেসিকা উপহার দিয়েছে তা অতুলনীয়। অনেক পথ পেরিয়ে  আজ নিজেকে ব্র্যান্ড বানিয়েছেন ।

কিন্তু ২০৩৪ সালে মেসির যেহেতু ৪৭ বছর বয়স হবে তাই তিনি হয়তো খেলবেন না । কারণ ফুটবলে ফিটনেস এবং দক্ষতা আসল মাপকাঠি।  সেখানে মেসি ফিটনেস ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বেশ জল্পণা । যদিও ২০৩৪ এর বিশ্বকাপ নিয়ে মেসি কোন মন্তব্য করেন নি। এরপর ২০২৬ বিশ্বকাপ তারপর ২০৩০এ তারপর ২০৩৪ এ বিশ্বকাপ।  এর মাঝে মেসি হয়তো অবসর নিয়ে নেবেন কারণ সব কিছুরই একটা ইতি থাকে। মেসিও অবসরের ঈঙ্গিত দিয়েছেন এর আগে।এরপর কতদিন খেলা চালিয়ে যাবেন তা নিয়ে মেসি স্পষ্ট করে কিছু না বললেও তার সামনে এখন ২০২৬ সালের যে যে ম্যাচ রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি এখন পাখির চোখ করে দেখছেন কোপা আমেরিকা কে। ২০২৩ এ মায়ামির হয়ে  খেলার সময় চোট আঘাতে জর্জরিত হয়েছে।  একাধিক ম্যাচ থেকে ছিটকেও গিয়েছেন বেশ কয়েকটা ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। সেই চোট সারিয়ে এখন মেসি অনেকটাই সুস্থ।  নজর ২০২৪ এর দিকে। ২০২৬ বিশ্বকাপে  খেললেও ২০৩০ বা ৩৪ পর্যন্ত হয়তো তার খেলার সম্ভাবনা নেই। এদিকে ফিফা সভাপতির চান তিনি খেলা চালিয়ে যান এবং ২০৩৪ অর্থাৎ মেসির বয়স যখন 47 হবে তখনও বিশ্বকাপে দাপিয়ে পারফরমেন্স করুক।

Related Articles