কবে ক্রিকেটকে আলবিদা জানাবেন, জানালেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক
Former Sri Lanka captain reveals when he will bid farewell to cricket
Truth Of Bengal: আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা। সেই টেস্টে ম্যাচ নিজের শততম টেস্ট ম্যাচ হতে চলেছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক দিমুথ করুণারত্নের। এবং এই ম্যাচ খেলেই তিনি পেশাদারী ক্রিকেটকে আলবিদা জানাবেন বলেও জানান করুণারত্নে।
৩৬ বছর বয়সী করুণারত্নে শ্রীলঙ্কার জাতীয় দলের অন্যতম এই ব্যাটার প্রায় ১৪ বছর জাতীয় দলের হয়ে ৯৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১৬টি টেস্টে শতরানও রয়েছে তাঁর ঝুলিতে। হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি। টেস্টে ক্রিকেটের পাশাপাশি দিমুথ মোট ৫০টি একদিনের ম্যাচে ১,৩১৬ রান করেছেন।
নিজের অবসর প্রসঙ্গে করুণারত্নে জানান, ‘গত দু-তিন বছর থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ চালু হওয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খুব কমই অনুষ্ঠিত হয়েছে। এবং আমার নিজের পারফরম্যান্সও খুব একটা ভাল হচ্ছে না। তাই আমার মনে হয়েছে, এটাই অবসরের উপযুক্ত সময়। সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া।’
করুণারত্নে আরও জানান, ‘আমাদের সময়কার তিন ক্রিকেটার আমি অ্যাঞ্জি ম্যাথুস ও দীনেশ চাণ্ডি একসঙ্গে প্রফেশনাল ক্রিকেটকে আলবিদা জানানোর থেকে আমার মনে হয় একজন একজন করেই অবসর নেওয়া ভাল হবে। সেই তালিকায় প্রথম ছিলাম আমি। কেননা আমার স্বপ্ন ছিল টেস্টে ১০, ০০০ রান পূর্ণ করার। কিন্তু আমি এত কম টেস্ট খেলেছি। যা এই রান পূর্ণ করতে যথেষ্ট ছিল না।’
সবশেষে করুণারত্নে আরও বলেন, ‘ক্রিকেট খেলে আমি অনেক সম্মান ও ভালবাসা পেয়েছি, যা আমার কাছে সত্যিই অভাবনীয়। জীবনের শেষ ম্যাচটা যখন খেলব, তখন আমার নামের পাশে শোভা পাবে ১০০টা টেস্ট খেলছি। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে!’ উল্লেখ্য, অবসর গ্রহণের পর শ্রীলঙ্কার প্রাক্তন এই অধিনায়ক অস্ট্রেলিয়াতে পাকাপাকি থাকার পরিকল্পনাও করেছেন। এবং সেখানকার শ্রীলঙ্কার অধিবাসীদের ক্লাব সিংহলী স্পোর্টসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট লিগ খেলার পরিকল্পনাও রয়েছে তাঁর।






