খেলা

দেশের জার্সিতে ফিরছেন ফাফ ডুপ্লেসিস

captain Faf du Plessis

The Truth of Bengal: প্রায় বছর তিনেক কেটে গেছে, আর দেশের জার্সিতে বাইশ গজে দেখা যায়নি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। শেষবার ২০২০ সালের ডিসেম্বর মাসে শেষবার টি-২০ ম্যাচ খেলেছিলেন ফাফ। তারপর থেকে দুটি টি-২০ বিশ্বকাপ এবং একটি ওডিআই বিশ্বকাপ কেটে গেছে, আর খেলার সুযোগ পাননি তিনি। এবার তিনবছর পর ফাফকে নিয়ে উঠে এল বড় আপডেট। প্রাক্তন দক্ষিণ আফ্রিকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের  অধিনায়ক ফাফ ডু প্লেসিস ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন।

রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে, আগামীবছর টি-২০ বিশ্বকাপের  আগে জাতীয় দলে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। এই ৩৯ বছর বয়সী প্রোটিয়া ওপেনার এখনও বেশ বিধ্বংসীভাবেই খেলে যাচ্ছে। আইপিএলেও আরসিবির হয়েও সেই ছন্দ বজায় রয়েছে তার। অন্যদিকে তার শরীর এতটাই ফিট, যে তিনি মনে করলে শুধু এই টি-২০ বিশ্বকাপ নয়। এরপরের টি-২০ বিশ্বকাপেও অনায়াসেই খেলে যেতে পারেন তিনি। কিন্তু বোর্ডের সাথে মনোমালিন্যের কারণে, এত সুন্দর ফিটনেস থাকা সত্ত্বেও অনেক আগেই বাদ পড়েছেন তিনি।

তবে অনেকবার তার ফেরার খবর এলেও, সেই খবর শেষমেষ ভুল বলে প্রমাণিত হয়েছে। ফাফ গত দুই আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১১৯৮ রান করেছেন। শুধুমাত্র এই মরশুমে ১৪ ম্যাচে ৭৩০ রান করেছেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। যার মধ্যে ছিল ৮ টি অর্ধশতরান। এমনকি এর আগেও চেন্নাই সুপার কিংসের  হয়েও বেশ ধারাবাহিক পারফরমেন্স করে আসছেন তিনি। এদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে তার ফিরে আসার খবর পেয়ে খুবই আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।

Related Articles