ভারত সিরিজের আগে শ্রীলঙ্কা দলে বড় ধাক্কা
A big blow to the Sri Lankan team before the India series

The Truth of Bengal: বড় সিরিজ বা টুর্নামেন্টের আগে দলের জন্য ধাক্কা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার কাছে।চোটের কারণে গত বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে একাধিক প্রথম সারির পেসারকে পায়নি শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ছিটকে গেলেন দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা। দলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ সামনে রেখেছে প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা দল। হালানগোদা জানিয়েছেন, তুষারা গত বুধবার ফিল্ডিং অনুশীলনের সময় তাঁর বাঁ হাতে চোট পান। ডানহাতি পেসার হওয়ায় তাঁর বোলিং করতে সমস্যা হওয়ার কথা নয়। তবে আঘাত গুরুতর হওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।তুষারার বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট।
তবে সূত্রের খবর, তুষারার পরিবর্তে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কার আরেক পেসার চামিরা অসুস্থতার কারণে ছিটকে গেছেন। এ ৩২ বছর বয়সী চামিরা শ্বাসনালির সমস্যায় ভুগছেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আসিতা ফার্নান্ডোকে। আগামী শনিবার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে ভারত শ্রীলঙ্কা। দুই আগস্ট থেকে শুরু হবে তিনটি ওয়ানডে ম্যাচ।


