লাইফস্টাইল

পছন্দের রঙেই ফুটে উঠবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য

Your Favourite Colour Says About Your personality

The Truth of Bengal,Mou Basu: রঙেরও আছে নিজস্ব ভাষা। কোনো বিশেষ রঙের পোশাক বদলে দিতে পারে আপনার ব্যক্তিত্বকে। প্রিয়জনের চোখে আপনাকে করে তুলতে পারে আকর্ষণীয়। আসুন দেখে নিই মানুষের মনে কোন কোন রঙ কেমন ভাবে প্রভাব বিস্তার করে—

১) যাদের বেগুনি রঙ প্রিয় তাদের মনে সব সময় দ্বৈত সত্ত্বা কাজ করে। বাইরে থেকে এদের উদাসীন লাগে। অন্যরা ভুল বোঝে। শিল্পীসুলভ মন।

২) যাদের প্রিয় রঙ নীল তারা একটু গম্ভীর প্রকৃতির হয়। মনের মতো লোক পেলেই তবে নিজেকে প্রকাশ করে। চাপা প্রকৃতির। অল্প কথার মানুষ। কামনা বাসনা থাকে তবে লাজুক প্রকৃতির।

৩) যাদের সবুজ রঙ প্রিয় তারা নম্র হয়। কারোর মনে আঘাত দেওয়া পছন্দ করে না। মানুষকে অনায়াসে বিশ্বাস করে বলে ঠকে। ছেলেমানুষি ভাব থাকে। শত্রুদের ঠিক মতো চিনতে পারে না।

৪) হলুদ রঙ প্রিয় হলে তাদের চিন্তাশক্তি প্রখর হয়। বুদ্ধি বিবেচনা বেশি। উদ্ভাবনী ক্ষমতা বেশি। প্রশংসা ও তোষামোদ প্রিয়। নিষ্ঠার সঙ্গে কাজ করে।

৫) যাদের গোলাপি রঙ প্রিয় তারা হাসিখুশি প্রকৃতির। রসিক হলেও বাচাল নয়। ভেতরে রেগে গেলেও বাইরে শান্ত। বন্ধুবৎসল।

৬) সাদা রঙ প্রিয় হলে তারা বাইরে সব সময় ভদ্র ভাবে থাকতে পছন্দ করে। সব বিষয় হালকার ছলে নেয়। প্রচণ্ড একগুঁয়ে।

৭) ধূসর রঙ প্রিয় হলে চরিত্রের মধ্যে বেপরোয়া ভাব দেখা যায়। সমালোচনা পছন্দ করে না।

৮) কালো রঙ প্রিয় হলে প্রচণ্ড কূটবুদ্ধি। মনের ভাব সহজে প্রকাশ করে না। জেদী। মনে একরকম মুখে অভিনয়।