বৃষ ও কন্যার জন্য আজ সৌভাগ্যের দিন, বাকিদের ভাগ্যে কী আছে?
দেখে নেওয়া যাক, আজ আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে—
Truth of Bengal: প্রতিদিনের শুরুটা কেমন যাবে—তা অনেকটাই নির্ভর করে গ্রহ-নক্ষত্রের গতিবিধির উপর, এমনটাই মনে করে জ্যোতিষশাস্ত্র। জন্মছকের ভিত্তিতে নির্ধারিত রাশিফল আমাদের জীবনের সম্ভাব্য দিকনির্দেশ দেয়। আগে থেকেই কিছুটা ইঙ্গিত পেলে সতর্ক থাকা বা সুযোগকে কাজে লাগানো—দুটোই সহজ হয়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক, আজ আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে—
মেষ: কর্মজীবনে অগ্রগতি হলেও পরিবারে অশান্তি বাড়তে পারে। পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা। শরীরের যত্ন নিতে ভুলবেন না।
বৃষ: ব্যবসায় যুক্তদের জন্য লাভের সুযোগ তৈরি হচ্ছে। জীবনে হঠাৎ নতুন কোনও উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে পারে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে ওঠানামা থাকবে।
মিথুন: দাম্পত্য জীবনের সমন্বয় ব্যবসায় সাফল্য এনে দিতে পারে। নতুন প্রেমের সূচনা হতে পারে। পড়াশোনা ও গবেষণায় সাফল্যের ইঙ্গিত।
কর্কট: পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের বিষয়ে তাড়াহুড়ো না করে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিন। অভিভাবকদের স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ: দাম্পত্য সম্পর্কে মতভেদ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। চোখ ও কানের সমস্যায় সতর্ক থাকুন।
কন্যা: চাকরিজীবীদের জন্য দিনটি ইতিবাচক। বাড়িতে সুখবর আসতে পারে। নবদম্পতিদের জন্য সময় অনুকূল। বিদেশযাত্রার সম্ভাবনাও রয়েছে।
তুলা: গোপন শত্রুর থেকে সাবধান থাকা দরকার। বাড়ি নির্মাণের পরিকল্পনা করতে পারেন। কোনও প্রলোভনে পা দিলে সমস্যায় পড়তে পারেন।
বৃশ্চিক: পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে। নতুন ব্যবসা শুরু করলে লাভবান হতে পারেন। সন্তানের সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে।
ধনু: অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তবে অতিরিক্ত পরিশ্রম শরীরে প্রভাব ফেলতে পারে। সন্তানের বিষয়ে অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন।
মকর: নতুন উদ্যোগ নেওয়ার জন্য সময় অনুকূল। নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করুন। অকারণে অন্যের দায়িত্ব কাঁধে তুলে নেবেন না।
কুম্ভ: সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ মিলতে পারে। ঋণ লেনদেনে সতর্ক থাকুন। নতুন সম্পর্কের সূচনা হতে পারে।
মীন: ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। গবেষণামূলক কাজে ভালো ফল পাবেন। উচ্চ রক্তচাপ থাকলে বিশেষ সতর্কতা প্রয়োজন।





