Rashmika Mandanna: বিজয়-রশ্মিকা কি এবার গাঁটছড়া বাঁধছেন? নায়িকার হাতে হীরের আংটি
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে রশ্মিকাকে দেখা যায় দুবাই যাওয়ার পথে, একটি ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। এতো পর্যন্ত সব ঠিকই ছিল।
Truth of Bengal: টলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি— সর্বত্রই দীর্ঘদিন ধরে কান পাতলেই শোনা যাচ্ছিল বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার প্রেমের গুঞ্জন। যদিও এ বিষয়ে কোনওদিনই মুখ খোলেননি দুই তারকা। সম্পর্কের প্রশ্নে বরাবরই থেকেছেন ‘নো কমেন্টস’-এর আশ্রয়ে। তবে এবার পরিস্থিতি যেন অন্যরকম! সম্প্রতি মুম্বই বিমানবন্দরে রশ্মিকাকে দেখা যায় দুবাই যাওয়ার পথে, একটি ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। এতো পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু ক্যামেরায় ধরা পড়ে এক চমকপ্রদ দৃশ্য— রশ্মিকার বাম হাতের অনামিকায় একটি ঝকঝকে হিরের আংটি। যা দেখে মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে জল্পনা— তবে কি চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন রশ্মিকা (Rashmika Mandanna)?
আরও পড়ুনঃ Drug Bust: শিলিগুড়ির মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার গাঁজা সহ গ্রেফতার ৩
নেটিজেনদের দাবি, কয়েকদিন আগেও রশ্মিকার হাতে এই আংটি ছিল না। হঠাৎ করে হিরের এই গয়না পরে প্রকাশ্যে আসা কি তাহলে প্রেমের থেকেও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত? অনেকেই বলছেন, “এই ছবির পর এখন বিজয়ের হাতও দেখা দরকার! ওর আঙুলেও কি এমন আংটি দেখা যাবে?” এদিকে রশ্মিকা বা বিজয় কেউই এখনও এই গুঞ্জনের জবাব দেননি। কিন্তু দুই তারকার অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। কেউ কেউ তো প্রায় নিশ্চিত— রিল লাইফের কেমিস্ট্রি এবার রিয়েল লাইফেও জমে উঠেছে (Rashmika Mandanna)।
View this post on Instagram
Truth of Bengal: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, বিজয় ও রশ্মিকা প্রথমবার স্ক্রিন শেয়ার করেন ‘গীত গোবিন্দম’-এ, পরে ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের রসায়ন আবারও নজর কাড়ে। তখন থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। যদিও তাঁরা একে অপরকে “ভালো বন্ধু” বলেই দাবি করে এসেছেন এতদিন। তবে এবার রশ্মিকার হিরের আংটি যেন বলছে, শুধু গুঞ্জন নয়, প্রেম যে সত্যিই বাস্তব হয়ে উঠছে!
এখন দেখার, কবে মুখ খুলবেন এই জনপ্রিয় জুটি— শুধুই গয়নার ফ্যাশন নাকি সত্যিই শুভ পরিণয়ের পথে পা (Rashmika Mandanna)?






