কলকাতা

মেট্রো চ্যানেলে ধরনার তৃতীয় দিন: আদিবাসী নৃত্য থেকে রাঙামাটির গানে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী

ধরনা মঞ্চে প্রতিবাদের মাঝেই তিনি নৃত্যশিল্পী ও সংগীত শিল্পীদের সঙ্গে তাল মিলান।

Truth Of Bengal: ধর্মতলা মেট্রো চ্যানেলে ধরনা রবিবার তৃতীয় দিনে পরল। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি সকল নারীদের শুভেচ্ছা জানান। ধরনা মঞ্চে এক দিকে যেমন দেখা গেছে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ তেমনি নৃত্যশিল্পী ও সংগীত শিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন মুখ্যমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতীয় হেসেলেও তার প্রভাব পড়েছে। গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম এক ধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছে। এদিন রান্নার গ্যাসের দাম বাড়ায় প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী।

ধরনা মঞ্চে প্রতিবাদের মাঝেই তিনি নৃত্যশিল্পী ও সংগীত শিল্পীদের সঙ্গে তাল মিলান। কখনো মুখ্যমন্ত্রীকে আদিবাসী নৃত্যে পা মেলাতে দেখা যায় দেখা যায়। কখনো আবার মুখ্যমন্ত্রীকে ধামসা বাজাতে দেখা যায়। প্রতিবাদের মাঝেই তিনি বাউল গান গলা মেলান। সংগীত শিল্পী সাথে মুখ্যমন্ত্রী “গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ” গানে গলা মেলান।

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের স্বনির্ভরতা এবং নারীর অধিকার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ধরনা মঞ্চে সমাজের বিভিন্ন স্তরের নারীদের সাথে সাথে নিয়ে আদিবাসী নৃত্য, বাউল গানে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী।

Related Articles