বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে ট্রাম পরিষেবা চালুর দাবিতে পথে সাধারণ মানুষ
Ordinary people on the road demanding the launch of tram service on the Ballygunge-Tollygunge route
Truth Of Bengal : কলকাতার বহু পুরনো ঐতিহ্য ট্রাম, ঘোড়াই টানা গাড়ি কিংবা হলুদ ট্যাক্সি। সবই প্রায় আজ অতীত হতে বসেছে। কালের নিয়মে আধুনিকতার পরম্পরায় মানুষ আজ সময়ের দিক থেকে বড়ই কৃপণ। তাই অনেকেই ভুলতে বসেছে পুরনো ঐতিহ্য ট্রামকে। কলকাতা শহরে ট্রাম এর জন্য আলাদা করে বিশেষ লাইন নেই । চারচাকার গাড়ি কিংবা দু চাকার গাড়ি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়েই ট্রাম কেউ যেতে হয়।
স্বাভাবিকভাবে অন্য দুই টাকার চার চাকার গাড়ির মতোই তাকেও সিগনাল মানতে হয়। ফলে অনেকেই গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে অনেক সমস্যারও সম্মুখীন হয় তাই, ফলে অনেকেই চাইলেও লাভের মুখ দেখা প্রায় অসম্ভব। তাই অনেকের মত সেই কারণেই হয়তো ধীরে ধীরে কমতে শুরু করেছে ট্রাম।
তবে রাজ্য সরকার চাইলেই এই ট্রাম পরিষেবা পুনরায় আবার চালু করা সম্ভব বলে মনে করছেন। শহর কলকাতার ট্রাম প্রেমী মানুষজন। তারা চাইছে ২৪/২৯ রুটের ট্রাম পরিষেবা পুনরায় চালু করা হোক। এই প্রতিবাদে রবিবার বালিগঞ্জ থেকে টালিগঞ্জ ট্রাম ডিপো পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করে এগিয়ে যান। তারা বলছেন প্রয়োজনে পরিবহন দপ্তরের অধীনে বিষয়টি নজরে আনা হবে।






