
The Truth of Bengal: যাদবপুরে ফের একবার দেখা গেল ধর্না। তবে এবার ছাত্রছাত্রীদের নয়, স্বয়ং উপাচার্য বসলেন ধর্নাতে। বুধবার রাতেই অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়, যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে। সঙ্গে ছিলেন কর্মসমিতির কয়েকজন সদস্য। এমনকী ধর্না পর্ব চলতে থাকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কর্মসমিতির বৈঠক আগে বসেছিল। ১২ ঘণ্টা আলোচনা হওয়ার পরেও, তা অসম্পূর্ থাকায় ফের বুধবার দুপুর ৩টে নাগাদ বৈঠক শুরু হয়। অভিযোগ, সেই সময়ই গণ্ডগোল বাঁধে। পড়ুয়ারা নানা দাবি তুলে অশান্তি পাকাতে শুরু করে। লাগাতার স্লোগান দিতে থাকে ছাত্রছাত্রীরা। এর পরেই রাত দুটো নাগাদ কর্মসমিতির সদস্যরা অরবিন্দ ভবনের বাইরে অবস্থানে বসে পড়েন। রাত পার করে সকালেও অবস্থান চলতে থাকে। ধর্নায় অংশ নেন অন্তর্বর্তী উপাচার্য, সহ উপাচার্য, ডিন-সহ একাধিক অধ্যাপক, কর্মসমিতির সদস্যরা।
ইংরাজি বিভাগের অধ্যাপক এবং কর্ম সমিতির অন্যতম সদস্য, অধ্যাপক মনজিৎ মণ্ডল জানান, তাঁরা বাধ্য হয়ে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছেন। অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। বারবার বৈঠক হলেও সেখানে ছাত্রদের একাংশ অশান্তি পাকাতে শুরু করছে। গতকালকের বৈঠকে একই চিত্র ধরা পড়েছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও পাত্তা দেওয়া






