নিজাম প্যালেসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন
Fierce fire at Nizam Palace, 6 fire engines at the scene

Truth Of Bengal : সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ তার ২৪ ঘণ্টার মধ্যেই এবার নিজাম প্যালেসে ভয়াবহ আগুন। নিজাম প্যালেসের ৬ তলার ঘরে আগুনটি লেগেছে বলেই খবর। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে দমকলে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন এসে পৌঁছেছে।
সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে আটক করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ তারপরই গ্রেফতার করা হয় তাঁকে। আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার পর এটাই প্রথম গ্রেফতারি। এরপর সবার নজর সেই দিকেই ছিল। কিছুক্ষণ পর সেখান থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করবে সিবিআই।
কিন্তু এই আবহেই এবার মঙ্গলবার সাত সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্যতম দফতর অর্থাৎ নিজাম প্যালেসে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটের সন্নিকটে নিজাম প্যালেসের ছ’তলায় যে অফিসার্স কোয়ার্টার রয়েছে, সেখানেই আগুনের ঝলক দেখতে পান কর্মীরা ৷ তাঁরা ভয় নেমে তাড়াতাড়ি করে নীচে নেমে আসেন। এই খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে যান সকলে।
সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যান। খবর দেওয়া হয় ভবানীপুর থানায় ও দমকলে। কিছুক্ষনের মধ্যে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। দমকলের তরফ থেকে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ তবে এই ঘটনাটি কী করে ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।






