কলকাতা

প্রতিমাসে একবার সচিবদের সঙ্গে বৈঠক, মাসিক রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে

প্রতিমাসে একবার সচিবদের সঙ্গে বৈঠক হবে। সোমবার সচিবদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Truth of Bengal: আগামী মাসের ২২ তারিখ রাজ্যের বাজেট পেশ হবে। সমস্ত দপ্তরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, তাদের রিপোর্ট তৈরি করে নিতে হবে। দপ্তর ভিত্তিক প্রকল্প অনুসারে নিজস্ব রিপোর্ট তৈরি করে অর্থ দপ্তরকে জমা দিয়ে দিতে হবে। প্রতিমাসে একবার সচিবদের সঙ্গে বৈঠক হবে। সোমবার সচিবদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

যেসব বিষয় উঠে এসেছে
——————-
* প্রতিমাসে একবার করে সচিবদের সঙ্গে বৈঠক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
* ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা। কেন্দ্রীয় সহযোগিতায় হবে এই পরিকল্পনা। ‌ ৫০-৫০ শতাংশের হিসাবে টাকা বরাদ্দ হবে।
* ৮ জুনের মধ্যে আয়ুষ্মান ভারত নিয়ে চুক্তি চূড়ান্ত করে ফেলতে হবে। স্বাস্থ্য দপ্তরের সচিব কে নির্দেশ
* আগামী ১১ই জুন নীতি আয়োগ এর মিটিং। ‌ তাহলে যে সমস্ত দপ্তরকে তাদের রিপোর্ট তৈরি করে ফেলতে হবে
* একশ দিনের কাজ শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Related Articles