কলকাতা

অনিশ্চয়তার মধ্যেই আজ তালিকা প্রকাশের ইঙ্গিত কমিশনের

ভোটার তালিকায় নাম উঠবে কিনা সেই সংশয়কে পাশে সরিয়ে উত্তীর্ণের তালিকা প্রকাশের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

Truth Of Bengal: ফের সংশয়। ফের অনিশ্চয়তা। ‌ প্রশ্ন আছে। ‌ সঠিক উত্তর নেই। ‌’সাপ্লিমেন্টারি’ তালিকা আজ, সোমবার প্রকাশিত হবে? নির্বাচন কমিশন সূত্রে খবর, অনেক টালবাহানার পর আজ সোমবার সেই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাত লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে।

ভোটার তালিকায় নাম উঠবে কিনা সেই সংশয়কে পাশে সরিয়ে উত্তীর্ণের তালিকা প্রকাশের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এত দেরি হচ্ছে কেন?নির্বাচন কমিশনের দায়সারা উত্তর, “বুথ ভিত্তিক তালিকা এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি। বর্তমানে রাজ্যে ৮০,৬৮১ টি বুথ। যেটা করতে সময় লাগছে। তবে আশা করছি আজ প্রথম তালিকা বেরোনোর সম্ভাবনা রয়েছে।”

গত শুক্রবার এই তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। দফায় দফায় বৈঠক হয়েছে। উৎসবের আবহকে সামনে রেখে পুলিশের রিপোর্ট এসেছে। তার পাশাপাশি বুর ভিত্তিক তালিকা প্রকাশের জন্য সঠিকভাবেই তৈরি হয়নি কমিশন। তার জন্যেই গত সপ্তাহে সেই তালিকা প্রকাশ হয়নি। ‌ আজ সোমবার সেই তালিকা প্রকাশ হবার সম্ভাবনা আছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।