Actress Assault: অভিনেত্রীকে কটুক্তি ও মারধোর! পাল্টা অভিযোগ অভিযুক্তদের, তদন্তে পুলিশ
A shocking incident in Jadavpur as an actress was verbally abused and assaulted by two intoxicated men, leaving visible injuries.
Truth Of Bengal: যাদবপুর এলাকায় এক শর্টফিল্ম অভিনেত্রীকে কটূক্তি করার অভিযোগ উঠেছে দুই যুবকের নামে। শুধু তাই নয় সেই সঙ্গে তাঁকে মারধোরও করা হয়েছে। অভিনেত্রীর হাতে কালশিটে দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আক্রমনকারী দুই যুবক এই ঘটনা ঘটানোর সময় মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি করা হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। কিন্তু কেন অভিনেত্রীর ওপর আক্রমন করা হল?
[আরও পড়ুন: Farakka: ফরাক্কার নিশিন্দ্রা কাটানে জলের তোড়ে বিপদ, অল্পের জন্য বাঁচল ছাত্র]
দুই যুবকের নামে যাদবপুর থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী। বুধবার মধ্যরাতে যাদবপুর কৃষ্ণা গ্লাসের সামনে অভিনেত্রী ও তাঁর বন্ধুরা চা খাচ্ছিলেন। সে সময় দুই মদ্যপ যুবক গাড়ি নিয়ে এসে তাঁদেরকে অকথ্য গালিগালাজ করে। সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিনেত্রীকে মারধর করা হয় বলে দাবি।
অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্তরা। অভিযুক্তরা পাল্টা অভিযোগ করেছে, অভিনেত্রীর বন্ধুরা মিলে তাঁদের দু’জনকে মারধর করেছে। এই ঘটনায় অভিযুক্তরাও যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সব মিলিয়ে একটা জটিল বিষয়। দু তরফের অভিযোগ পাওয়ার পর পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।






