চাকরি

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বড় সুযোগ! জানুন আবেদনের পদ্ধতি

১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট মারফত। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে মোট শূন্যপদ ৩। মাসে বেতন মিলবে ৫৭,৭০০-২,১৮,২০০ টাকা। ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট klyuniv.ac.in মারফত।

অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে অসংরক্ষিত, অসংরক্ষিত আসনের শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের আর ওবিসি চাকরিপ্রার্থীদের অনলাইনে ২ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। সহকারী অধ্যাপক পদে অসংরক্ষিত, অসংরক্ষিত আসনের শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের আর ওবিসি চাকরিপ্রার্থীদের অনলাইনে ১ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ১টি করে শূন্যপদ। অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য বিই/বিটেক, এমই/এমটেক, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অধ্যাপক পদে মাসে বেতন মিলবে ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা। সহযোগী অধ্যাপক পদে মাসে বেতন মিলবে ১,৩১,৪০০-২,১৭,১০০ টাকা। সহকারী অধ্যাপক পদে মাসে বেতন মিলবে ৫৭,৭০০-১,৮২,৪০০ টাকা। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।