হারের এ কি মুক্তি দিলেন হার্দিক ? দায়ী সতীর্থরা !
Did Hardik release the defeat? Responsible teammates!

The Truth Of Bengal: বুধবার সন্ধ্যায় রচিত হলো নয়া ইতিহাস। পুরনো রেকর্ড কে ছাপিয়ে নতুন রেকর্ড করল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্ব্ইয়ের বিরুদ্ধে জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন তারা ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ২৭৭ রানের পাহাড় গড়ে । এই ম্যাচে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে রেকর্ড ভাঙল হায়দরাবাদ৷ নেপথ্যে ছিল ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং৷ এদিন সব রেকর্ড ভেঙে গেল । গড়ল নতুন রেকর্ড । আর এই রেকর্ড করার পরেই হার্দিক পান্ডিয়ার মুখে শোনা যায় এক অদ্ভুত যুক্তি।
তিনি বলছেন অনভিজ্ঞ বোলিং এর কথা। হার্দিক যেন দায় অন্যের কাধে ঠেলে দিলেন। আমাদের বোলিং বিভাগ অত্যন্ত দুর্বল ছিল বলেই তিনি উল্লেখ করেছেন। হার্দিকের টিম হেরে যাওয়ার পর নানা রকম কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে। অপরদিকে হার্দিক ব্যাটিংয়ের প্রশংসা করতে ভোলেননি। মুম্বাই অধিনায়ক প্রশংসা করতে গিয়ে রোহিত শর্মার প্রশংসা করেছেন । তার পাশাপাশি তিলক , কিষান প্রত্যেকের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তার সঙ্গে তার পর্যবেক্ষণ কয়েকটা বিষয় ঠিক করলে ফের ছন্দে ফিরে আসবে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত কি হয়? মুম্বাই কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সে দিকে তাকিয়ে রয়েছে মুম্বাই সমর্থকেরা। এর মাঝে নতুন জল্পনা রোহিত ফের ফিরতে পারেন তাঁর পদে ।






