Mass Layoffs: আমেরিকার বিদেশ দফতরে গণছাঁটাই, বরখাস্ত ১,৩৫০ কর্মী
The US State Department has terminated over 1,350 employees as part of a large-scale administrative restructuring under the Trump administration.
Truth Of Bengal: এবার গণছাঁটাইয়ের পথে হাঁটল আমেরিকার বিদেশ দফতর (Mass Layoffs)। প্রথম দফায় ১,৩৫০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও ছাঁটাই হতে পারে। ইতিমধ্যে এই সিদ্ধান্তে উদ্বেগ ছড়িয়েছে মার্কিন প্রশাসনিক মহলে। এক সরকারি বিবৃতিতে ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ।
[আরও পড়ুন: Cyber Scam: কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র! উদ্ধার কোটি টাকার সম্পত্তি ]
প্রথমত, কূটনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে বিদেশ দফতরের অভ্যন্তরীণ কার্যক্রমকে আরও সহজ এবং কার্যকর করতেই এই পদক্ষেপ (Mass Layoffs)। দ্বিতীয়ত, এই ছাঁটাই প্রক্রিয়া মূলত কম প্রয়োজনীয় বিভাগগুলোর কর্মীদের উপরই প্রভাব ফেলেছে। আমেরিকার সিভিল সার্ভিস ও বিদেশ দফতরের বহু আধিকারিকের চাকরি চলে গেছে। ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় প্রশাসনিক স্তরের কর্মী ছাড়াও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে সূত্রের খবর। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ব্যয় সঙ্কোচন ও প্রশাসনিক পুনর্গঠনের বার্তা দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রশাসনের দাবি, এ পদক্ষেপ অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করে প্রশাসনকে আরও দ্রুতগামী করবে। বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেন, ব্যয় কমানোর উদ্দেশ্যে নয়, বরং আমলাতান্ত্রিক কাঠামোকে হালকা করে বিদেশ নীতি বাস্তবায়নে গতি আনার চেষ্টা (Mass Layoffs)।
[আরও পড়ুন: Edmund Lalrindika: ইস্টবেঙ্গলে ফিরলেন এডমুন্ড, তিন বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে যোগ]
উল্লেখ্য, কিছু দিন আগেই একটি নিম্ন আদালত এই গণছাঁটাই প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিল। তবে সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে দেয়, ফলে ফের শুরু হয় ছাঁটাইয়ের প্রক্রিয়া। আর তার ঠিক পরের দিন থেকেই বাস্তবে রূপ পায় কর্মী ছাঁটাই। বর্তমানে আমেরিকার বিদেশ দফতরে প্রায় ১৮,০০০ কর্মী নিযুক্ত রয়েছেন। সূত্রের দাবি, এই প্রক্রিয়ায় মোট তিন হাজার জনকে ছাঁটাই করা হতে পারে, যার মানে, এখনও আরও বহু কর্মীর চাকরি খোয়ানোর আশঙ্কা রয়ে গেছে। এই গণছাঁটাই ইতিমধ্যেই আমেরিকার প্রশাসনিক স্তরে এক বড় সঙ্কেত দিচ্ছে। প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল আনার পথে হাঁটছে ট্রাম্প সরকার। তবে এই সিদ্ধান্তে আমেরিকান আমলাতন্ত্রে আস্থা, স্থায়িত্ব এবং কর্মী নিরাপত্তা, এই তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে হোয়াইট হাউসকে (Mass Layoffs)।






