আন্তর্জাতিক

ভয়াবহ দুর্ঘটনা! ফেরির ধাক্কায় পদ্মা নদীতে পড়ল বাস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন যাত্রী নিহত হয়েছেন, অনেকে এখনও নিখোঁজ।

Truth of Bengal: বাংলাদেশের পদ্মা নদীতে বুধবার দুপুরে ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরি ঘাটের তিন নম্বর ঘাটে আচমকা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন যাত্রী নিহত হয়েছেন, অনেকে এখনও নিখোঁজ।

পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল দীর্ঘ ছয় ঘণ্টা তৎপরতার পর বুধবার বাসটি নদী থেকে তোলতে সক্ষম হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ঝোড়ো বৃষ্টি ও অন্ধকারে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি ফেরি ঘাটে দাঁড়িয়ে ছিল বিকেল ৫টা ১৫ নাগাদ। আচমকা একটি বিশালাকার ফেরি পন্টুনে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে এর সত্যতা এখনও যাচাই করা হয়নি।

পুলিশ আধিকারিক রাসেল মোল্লা জানান, “এখন পর্যন্ত ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান আরও কিছুদিন চলতে পারে।” ক্রেনের সাহায্যে বাসটিকে নদী থেকে তোলা হয়েছে, এবং এখন তদন্ত শুরু হয়েছে যে কেন ফেরিটি বাসের সঙ্গে ধাক্কা মারল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী ছিল।

বিপর্যয় মোকাবিলা বাহিনী সক্রিয়ভাবে সন্ধ্যার আগে এবং আজ সকাল থেকেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, নদীতে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

এই দুর্ঘটনা সামাজিক মাধ্যমে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়েছে, এবং দেশজুড়ে বাসযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Articles