অবশেষে মেট্রো চলল মিরপুর-১০ স্টেশনে, কত ব্যয় হল?
Finally, the metro ran at Mirpur-10 station, how much did it cost?

Truth Of Bengal : প্রায় তিন মাস পর মঙ্গলবার আবারও চালু মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। এই স্টেশান পুনর্নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। ওপার বাংলার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এমনটাই জানিয়েছেন।
এদিন পুনরায় স্টেশনটি চালু করার সময় তিনি জানান, যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করেছি, তাই সে সব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরো কিছু বেশি যন্ত্রাংশও থাকবে।
তিনি ভাড়ার বিষয়ে বলেন, বিভিন্ন অজুহাতে প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পে দুর্নীতি নাকি অপচয়, সেটি চিহ্নিত করতে হবে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে ভাঙচুর চলেছিল, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল দুই স্টেশানে।






