দেশ

দিল্লি সার্ভিস বিল সংক্রান্ত যাবতীয় আবেদন একত্রিত করার নির্দেশ সুপ্রিমকোর্টের

Supreme Court

The Truth of Bengal: দিল্লি সার্ভিস বিল নিয়ে সংসদে আইন পাস হওয়ার পরেও একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেগুলিকে একত্রিত করার নির্দেশ দিয়েছেন, প্রদান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। দিল্লি সরকারের পক্ষে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক সিংভি। তিনি আবেদন করেন, এই বিষয়টি শুনানির জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হোক।আজ সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের কৌঁসুলী অভিষেক মনুসিংভি দাবি করেন, দিল্লি সার্ভিস বিল সংক্রান্ত একটি মামলা পুরনো সাংবিধানিক বেঞ্চে রয়েছে।

আরও আবেদন লিস্টিং করা হয়েছে, দুটি রয়েছে, সাত বিচারপতির বেঞ্চে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং বছরের পর বছর ধরে মুলতুবি সেই সমস্ত আবেদনগুলি ঝুলে রয়েছে। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, এগুলি কিছু সময়ের পরে তালিকাভুক্ত হতে পারে।প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, শাদান ফরাসাতকে নোডাল কাউন্সেল হিসেবে নিয়োগ করা হবে। চার সপ্তাহের মধ্যে আবেদনগুলি প্রস্তুত করে একত্রিতভাবে লিস্টিং করা যেতে পারে।গত ২৫ আগস্ট শীর্ষ আদালত দিল্লি সরকারের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট।

নির্দেশ দেওয়া হয়, রাজ্যপাল নয়, নির্বাচিত সরকারের হাতেই থাকবে প্রশাসনিক ক্ষমতা। সেই প্রেক্ষিতে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। বর্তমানে সেই অধ্যাদেশ, আইনে পরিণত হয়ে গিয়েছে, ফলত আবেদন সংশোধন জরুরি। সেই আবেদনের প্রেক্ষিতেই সমস্ত আবেদনকে একত্রিত ভাবে শুনানির ব্যবস্থা করছে সুপ্রিম কোর্ট।

Free Access

Related Articles