দেশ

ব্রাহ্মণদের জন্য কাজ করা উচিত সরকারের! রেখার মন্তব্য বিতর্ক

রেখা গুপ্তকে পাল্টা দিয়েছে রাজ্যের প্রাক্তন শাসকদল আম আদমি পার্টি।

Truth Of Bengal: “ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করা উচিত” রবিবার রাজধানীর পিতামপুরাতে সর্বভারতীয় ব্রাহ্মণ সম্মেলনে যোগ দিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি রাজধানীর আগের সরকারগুলিকেও একহাত নেন এবং দাবি করেন যে গত ২৭ বছর দ্রুত এগোতে পারছিল না রাজ্য। তবে এমন মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেখা গুপ্তকে পাল্টা দিয়েছে রাজ্যের প্রাক্তন শাসকদল আম আদমি পার্টি।

কী বলেছেন রেখা গুপ্ত? তিনি বলেছেন, “ব্রাহ্মণ সম্প্রদায় প্রজ্জ্বলিত করে সমাজে জ্ঞানের শিখা। শুধু ধর্মগ্রন্থের নয়, তারা অস্ত্রেরও পুজো করে। আমরা সমাজ ও দেশকে আজ রক্ষা করতে পারি শুধু অস্ত্র ও ধর্মগ্রন্থ দিয়েই। ব্রাহ্মণ সম্প্রদায় মানুষের কল্যাণের জন্য সবসময় কাজ করে আসছে জ্ঞানের শিখা প্রজ্জ্বলিত করার পাশাপাশি ধর্ম প্রচার করে এবং চেতনা জাগিয়ে। যাতে ব্রাহ্মণরা এগিয়ে যেতে পারে, তাই সকল সরকারেরই উচিত কাজ করা তাদের কল্যাণের জন্য।”

রাজ্যের আগের সরকারগুলিকে একহাত নিয়ে রেখা গুপ্ত বলেন, “আমাদের লক্ষ্য দিল্লিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই ব্যাপারে আপনারা পরামর্শ দিতে থাকুন আমাদের। গোটা রাজ্য ধীর গতিতে এগোচ্ছিল গত ২৭ বছর ধরে।”এরপরই সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, “কিন্তু পরিবর্তন হয়েছে এবার। আমাদের ছাড়িয়ে গেছে আমাদের চারপাশের রাজ্যগুলি। আমরা সবাই যদি একসাথে কাজ করি, তাহলে অবশ্যই রাজধানী প্রতিষ্ঠিত হতে পারবে এক বিকশিত দিল্লি হিসেবে।”

যদিও রেখা গুপ্ত এমন মন্তব্যের সমালোচনা করেছে আম আদমি পার্টি। নিজের এক্স হ্যান্ডেল থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন দলের নেতা সঞ্জীব ঝা। তিনি লেখেন, “ব্রাহ্মণ সম্মেলনের উনি যেই মন্তব্য করেছেন, তাতে আমি স্তম্ভিত।” তিনি আরও লেখেন, “যেকোনও সম্প্রদায় সম্পর্কে এমন মন্তব্য করা শুধু অশংবেদনশীলই নয়, বরং আঘাত আনে জনগণের ভাবাবেগেও।”

Related Articles