Rajasthan: রাজস্থানে বড় দুর্ঘটনা! স্কুলের ছাদ ভেঙে মৃত্যু ৭ শিশুর, আটকে কমপক্ষে ৬০
At least four children died and over 60 remain trapped after the roof of a primary school in Rajasthan's Jhalawar collapsed on Friday morning.
Truth Of Bengal: রাজস্থানের (Rajasthan) ঝালাওয়ারে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ায় কমপক্ষে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় আহত হয়েছে বহু শিশু। এখনও ধ্বংসস্তূপের নিচে ৬০-এরও বেশি শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
VIDEO | Jhalawar, Rajasthan: Roof of Piplodi Primary School collapses, several children feared trapped. Rescue operations underway.#RajasthanNews #Jhalawar
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/K0STKQwP0A
— Press Trust of India (@PTI_News) July 25, 2025
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালের পাঠ চলাকালীন হঠাৎ করেই স্কুল ভবনের ছাদটি ভেঙে পড়ে। মুহূর্তেই বিদ্যালয়ের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত শিশুদের দ্রুত স্থানীয় মানোহার থানার কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
VIDEO | Four children killed, 17 injured as government school building collapses in Rajasthan’s Jhalawar district, say police. Visuals from the hospital where the injured children have been admitted.#RajasthanNews
(Source: Third Party)
(Full video available on PTI videos -… pic.twitter.com/HZ7L81Z0ix
— Press Trust of India (@PTI_News) July 25, 2025
উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), স্থানীয় পুলিশ ও প্রশাসন। এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক জেসিবি ও ক্রেন মেশিন, যার সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। ঝালাওয়ারের (Rajasthan) প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণকাজ তদারকি করছেন।
[আরও পড়ুন: Zodiac Forecast: শুক্রে বিপদের সম্ভাবনা, রাশিফলে সতর্ক থাকার বার্তা]
ছাদ ধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ভবনের গঠনগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করা হচ্ছে। এই ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় চত্বরে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় দেখা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পরবর্তী রিপোর্টের অপেক্ষায় প্রশাসন ও জনগণ।






