ভরা ক্লাসে মেয়ের বয়সি ছাত্রীকে প্রেমপ্রস্তাব! অধ্যাপককে জুতোপেটা পড়ুয়াদের, Viral Video
এই ঘটনার একটি ভিডিও ২৬ মার্চ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
Truth of Bengal: বেঙ্গালুরুর একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ক্লাস নিতে গিয়েই এক ৫০ বছর বয়সি অধ্যাপক সকলের সামনে মেয়ের বয়সি এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এই ঘটনার একটি ভিডিও ২৬ মার্চ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পোডিয়ামে দাঁড়িয়ে মাইকের সামনে শিক্ষক প্রথমে সাধারণভাবে ক্লাসের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই তিনি এক নির্দিষ্ট ছাত্রীর উদ্দেশে নিজের ভালবাসার কথা প্রকাশ করেন। শুধু তাই নয়, তিনি দাবি করেন যে ওই ছাত্রীই নাকি আগে তাঁকে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন, আর তিনি সেই প্রস্তাব গ্রহণ করছেন। এমনকি এই ‘বিশেষ মুহূর্ত’ উদ্যাপন করতে ছাত্রছাত্রীদের চকোলেট দেওয়ার কথাও বলেন। ঘটনাটির সত্যতা যদিও যাচাই করেনি Truth of Bengal, তবে ভিডিও ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে।
অধ্যাপকের এই আচরণে প্রথমে স্তব্ধ হয়ে যায় গোটা ক্লাসরুম। তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়, যখন সংশ্লিষ্ট ছাত্রী প্রকাশ্যে এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই আচরণ গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি কর্তৃপক্ষের কাছে তোলার কথাও বলেন।
ভিডিওতে শোনা যায়, অধ্যাপক বারবার দাবি করছেন, “তুমি কি আমাকে ‘আই লাভ ইউ’ বলোনি?” এমনকি তিনি সিসিটিভি ফুটেজ থাকার কথাও উল্লেখ করেন নিজের বক্তব্যের পক্ষে।
ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, ক্লাসরুমের বাইরে ওই অধ্যাপককে ঘিরে ক্ষোভ উগরে দিচ্ছেন ছাত্রছাত্রীরা। কয়েক জন তাঁকে জুতো দিয়ে মারধরও করেন। ভিডিওতে সেই ছাত্রীকেও প্রতিবাদে অংশ নিতে দেখা গিয়েছে।
A serious incident has been reported from Siddhartha Medical College in T. Beguru village of Nelamangala taluk, where a lecturer allegedly proposed to a female student inside a classroom, leading to a tense situation and subsequent violence on campus.
The accused lecturer has… pic.twitter.com/kdhfs5gWuz
— Hate Detector 🔍 (@HateDetectors) March 26, 2026
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় অধ্যাপকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। আরও জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল।
ভিডিওটি ‘হেট ডিটেক্টর’ নামে একটি এক্স (টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট হওয়ার পর থেকেই নেটমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কটাক্ষ করে লিখেছেন, “অধ্যাপক পড়ানো আর প্রেমের প্রস্তাব দেওয়ার পার্থক্যটাই বুঝতে পারেননি।” আবার কেউ বলেছেন, “৫০ বছর বয়সে এমন আচরণ লজ্জাজনক- ছাত্রছাত্রীরাই তাঁকে জবাব দিয়েছেন।”






