লোকসভা ভোটের আগে নতুন ১০টি বন্দে ভারতের উদ্বোধনে প্রধানমন্ত্রী
Prime Minister inaugurates new 10-band India ahead of Lok Sabha polls

The Truth Of Bengal: লোকসভার ভোটের আগেই ভারত পেল আরও নতুন ১০টি বন্দে ভারত ট্রেন। মঙ্গলবার ওই ১০টি বন্দে ভারত ট্রেনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা দেশের একাধিক রুটে চলবে ট্রেনগুলি। সেই তালিকায় রয়েছে বাংলাও। যে সব রুটে বন্দে ভারত চলবে, সেগুলি হল লখনউ-দেরাদুন, পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, পুরী-বিশাখাপত্তনম, কালাবুরগি-বেঙ্গালুরু, রাঁচি-বারানসী এবং খাজুরাহো-দিল্লি। এছাড়াও, রেল মন্ত্রক জানিয়েছে আহমেদাবাদ-মুম্বই, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম এবং মাইসুরু-চেন্নাই এই রুটেও ট্রেনগুলি চলবে।
পাশাপাশি কয়েকটি রুটের দৈর্ঘ্যও বাড়ানো হবে। যেমন আহমেদাবাদ-জামনগর রুটের বন্দে ভারত ট্রেনটি এখন দ্বারকা পর্যন্ত যাবে। আজমীর-দিল্লি ট্রেন চলবে চণ্ডীগড় পর্যন্ত। গোরখপুর-লখনউ ট্রেন এখন প্রয়াগরাজ পর্যন্ত যাবে। তিরুবনন্তপুরম-কাসারাগোড় ট্রেন পৌঁছবে ম্যাঙ্গালুরুতে।
সবমিলিয়ে ভারতীয় রেল প্রকল্পে আগে যে বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছিল এবং নতুন আরও ১০টি ট্রেন যুক্ত হওয়ায় ট্রেনের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তবে এদিন নতুন ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ছাড়াও সম্প্রসারণ হওয়া আগের চারটি বন্দে ভারতেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এসব ছাড়াও ভারতীয় রেল প্রকল্পে জুড়ল আরও একটি উল্লেখযোগ্য প্রকল্প তা হল ‘ওয়ান স্টেশন-ওয়ান প্রোডাক্ট’। এই প্রকল্পের মধ্য দিয়ে হস্তশিল্পীরা স্টেশনেই একটি আলাদা বাজার পাবেন। যার সমাজের প্রান্তিক মানুষের আর্থসামাজিক পরিস্থিতির বদল ঘটবে।
FREE ACCESS






