ভারী বর্ষণের কারণে কেরলের ৫ জেলায় জারি কমলা সতর্কতা, ডুবতে পারে একাধিক জেলা
Orange alert issued in 5 districts of Kerala due to heavy rain, more districts may get submerged
The Truth Of Bengal : ভারতের আবহাওয়া বিভাগ কেরালার পাঁচটি জেলায় ভারি থেকে অতি ভারী বৃষ্টির জন্য একটি কমলার সর্তকতা জারি করেছে। মালাপ্পুরম, কোজিকোড় এবং ওয়ায়ানাডের জন্য এবং আগামীকাল কোজিকোড়, ওয়েনাড, কান্নুর এবং কাসারগোডের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পথানামথিটা, আলাপ্পুঝা, কোট্রায়াম, ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিসুর, পালাক্কাদ ইত্যাদি আরো বেশ কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
এবারে যারা সাধারন মানুষ তারা বোঝেন না এই কমলার সতর্কতা আবার কি? আসলে ১১ থেকে ২০ সেন্টিমিটার এর মধ্যে যদি খুব বৃষ্টি হয় তাহলে তা কমলা সতর্কতা কে ইঙ্গিত করে। আর ৬ থেকে ১১ সেন্টিমিটার এর মধ্যে ভারী বৃষ্টিপাত হলে তা হলুদ সর্তকতা। ২৪ ঘন্টার মধ্যে কুড়ি সেন্টিমিটারের বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে তখন লাল সর্তকতা জারি করা হয়। ভারী বর্ষণ সম্ভাব্য বিপদ ডেকে আনে। কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এদিকে শনিবার সকালে তিরুপন্তপুরমের আরুভিক্কারা বাঁধের শাটার গুলি ২৫ সেন্টিমিটার উঁচু হয়েছে। সেই শাটার গুলি আগামী ২৪ ঘন্টার মধ্যে আরো উত্থাপিত হতে পারে। তাই ওই বাঁধ সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদের সতর্কতা অবলম্বন করা উচিত।
আইএমডি অনুসারে, বর্ষার অগ্রগতি প্রায় স্বাভাবিকই ছিল তাই কিছু অঞ্চল গুলিতে ক্রমাগত উচ্চ তাপমাত্রা এবং তাপপ্রবাহের সৃষ্টি হয়েছিল।






