দেশ

“বাংলায় হিংসাই এখন সংস্কৃতি!” বিজেপির প্রতিষ্ঠা দিবসে মমতাকে কড়া আক্রমণ মোদির

প্রধানমন্ত্রীর মতে, এই রাজ্যে হিংসাকে একটি রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

Truth of Bengal: বিজেপির প্রতিষ্ঠা দিবসে ভোটমুখী পশ্চিমবঙ্গ ও কেরলকে কেন্দ্র করে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় ভাষণ দেওয়ার সময় তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ বর্তমানে রাজনৈতিক হিংসার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, এই রাজ্যে হিংসাকে একটি রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নাম সরাসরি না নিলেও প্রধানমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ শানিয়ে জানান, বাংলায় বিজেপি কর্মীদের ওপর লাগাতার নৃশংস অত্যাচার চালানো হচ্ছে। তিনি বলেন, “রাজনৈতিক হিংসার শিকার হয়ে বাংলায় আমাদের বহু কর্মীকে প্রাণ দিতে হয়েছে, তাঁরা শহিদ হয়েছেন।” এদিনের ভাষণে সেই সমস্ত লড়াই করা কর্মীদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদি।

প্রতিষ্ঠা দিবসের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেস জমানার সমালোচনা করার পাশাপাশি দেশজুড়ে বিজেপির শক্তিবৃদ্ধির খতিয়ান তুলে ধরেন। তিনি স্পষ্ট করে দেন যে, বাংলা ও কেরলের মতো রাজ্যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গেরুয়া শিবির পিছিয়ে আসবে না। প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের কর্মীদের ওপর ভয়াবহ হিংসা চালানো হলেও আমরা ভয় পাইনি বা থেমে যাইনি, বরং গণতান্ত্রিক লড়াই জারি রেখেছি।”

Related Articles