দেশ

অর্ধ-নগ্ন অবস্থায় মহিলাকে অপহরণ করে ধর্ষণ, ভিডিয়ো ভাইরালের পর তৎপর পুলিশ

Kidnapped and raped a woman in a semi-naked state

Truth Of Bengal : ২১ শে আগস্ট গাজিয়াবাদে লাল কুয়ান থানার কাছে রাস্তার ধারে ছেঁড়া জামাকাপড় সহ এক মহিলাকে পাওয়া গিয়েছিল। এরপর জানা গেছিল, কে বা কারা তাঁকে অপহরণ এবং ধর্ষণ করেছে। এমনই একটি ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি অর্ধ-নগ্ন অবস্থায় থাকা এক মহিলাকে জিজ্ঞেস করছেন তিনি ওই অবস্থায় কেন আছেন? তখন তার প্রশ্ন শুনে ওই মহিলা জানান, তাকে জোর করে অপহরণ করে ঝোপের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়।

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, তাকে নন্দগ্রাম থেকে অপহরণ করা হয়েছিল। অপহরণ করে ধর্ষণের পর তাকে গভীর রাতে লাল কুয়ানের কাছে ফেলে রাখা হয়েছিল। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর গাজিয়াবাদ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেন। এছাড়াও তার পরিবারের সাথে যোগাযোগ করে।

এরপর একজন জানান ওই মহিলা মানসিকভাবে অসুস্থ। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরে প্রায়শই তার সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে।

Related Articles