দেশবিনোদন

Disha Patani: দিশা পাটানির বাড়িতে হামলা! বাবা জগদীশ পাটনির বাসভবনে চলল গুলি

বাড়িটি লক্ষ্য করে বাইকে করে আসা দুষ্কৃতীরা আচমকাই এই হামলা চালায়। হামলার পর থেকেই এলাকায় উত্তেজনা।

Truth of Bengal: বলিউড অভিনেত্রী দিশা পাটনির পরিবারের বাড়িতে গুলিচালনার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বরেলিতে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযোগ, ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। বাড়িটি লক্ষ্য করে বাইকে করে আসা দুষ্কৃতীরা আচমকাই এই হামলা চালায়। হামলার পর থেকেই এলাকায় উত্তেজনা। যদিও এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি, তবুও নিরাপত্তা ঘিরে উদ্বেগ বাড়ছে। ওই বাড়িতেই সপরিবারে থাকেন দিশা পাটনির বাবা জগদীশ পাটনি, যিনি পেশায় উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন ডেপুটি এসপি (Disha Patani)।

আরও পড়ুনঃ Daily Horoscope: আপনার হাতের এই ছোট্ট রেখাটিই বদলে দিতে পারে ভাগ্য!

ঘটনার পিছনে রয়েছে এক বিস্ফোরক কারণ। গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং তার সহযোগী রোহিত গোদারা এই হামলার দায় স্বীকার করেছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রোহিত গোদারা লেখে,“সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজের বিরুদ্ধে মন্তব্য করায়, মেজর খুশবু পাটানিকে শিক্ষা দিতেই এই হামলা।” উল্লেখ্য, গত ২৯ জুলাই, দিশা পাটনির দিদি তথা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খুশবু পাটানি একটি পোস্টে দুই সাধুর বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে মুখ খোলেন। সেখানে মহিলাদের নিয়ে সাধুদের মন্তব্যের সমালোচনা করেছিলেন তিনি। যদিও পরে সেই পোস্টটি সরিয়ে ফেলেন (Disha Patani)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

এই ঘটনার জেরেই গ্যাংস্টারদের তরফে হামলার হুমকি এবং পরে হামলা চালানো হয়েছে বলে দাবি। পরে সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট মুছে ফেলা হলেও তার স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরালঘটনার গুরুত্ব বুঝে দ্রুত সক্রিয় হয়েছে পুলিশ-প্রশাসন। বরেলির এসএসপি অনুরাগ আর্য জানিয়েছেন—“এই ঘটনাকে একেবারেই হালকাভাবে দেখা হচ্ছে না। অপরাধীদের ধরতে পাঁচটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্ত চলছে।” পাশাপাশি, দিশা পাটনির বাবার বাড়িতে সুরক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসপি সিটি ও এসপি ক্রাইমের নেতৃত্বে চলছে তল্লাশি অভিযান। আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

গোল্ডি ব্রার ভারতের কুখ্যাত গ্যাংস্টারদের একজন, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাঞ্জাবের সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের সঙ্গেও তার নাম জড়িয়েছিল। রোহিত গোদারা তারই সহযোগী বলে জানা গেছে, এবং সে–ও একাধিক অপরাধমূলক কার্যকলাপে যুক্ত (Disha Patani)।

Related Articles