দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়ানোয় আটক ক্লাস টুয়েলভের পড়ুয়া
Class 12 student arrested for spreading bomb scare at Delhi school

Truth Of Bengal: চেষ্টা করেও পরীক্ষার পড়া শেষ করতে পারেনি পড়ুয়া। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য ফন্দি আঁটেন দুই পড়ুয়া। মেল মারফত জানিয়ে দেওয়া হয় স্কুলে বোমা রাখা আছে। সাতদিন ৩বার আতঙ্ক ছড়িয়ে একের পর এক স্কুল বন্ধ করে দেওয়া হয়। যার জন্য আগেই ধরা পড়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ পড়ুয়াদের সতর্ক করে দেয়। এবার এক ক্লাস টুয়েলভের পড়ুয়াকে আটক করল।
#BreakingNews | Big success for Delhi Police in hoax bomb calls to school: Group of 4 students behind the hoax @_anshuls shares more details #Delhi #HoaxMail #DelhiSchools | @Elizasherine pic.twitter.com/86ydq4WalM
— News18 (@CNNnews18) January 10, 2025
এই বিষয়ে দিল্লি পুলিশের তরফে আরও জানা গেছে,অভিযুক্ত পড়ুয়া স্কুলে মেল পাঠিয়ে জানায়, বোমা রাখা রয়েছে। তবে নিজের স্কুল ছাড়া অন্যান্য স্কুলে এই পড়ুয়া আতঙ্ক ছড়ায়। এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে,অন্তত ২৩টি স্কুলের কর্তৃপক্ষকে বোমাতঙ্কের কথা জানিয়ে স্কুল ছাত্র এভাবে তটস্থ করে তোলে।
কেন এভাবে বোমাতঙ্ক ছড়ায় নাবালক ?
পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন,আসলে স্কুল পড়ুয়া চায়,পরীক্ষা ভেস্তে দিতে। যাতে নাশকতার কথা চাউর হয়ে গেলে অন্যান্য স্কুলের পড়ুয়ারা পরীক্ষায় না বসতে পারে। সেজন্য এভাবে আতঙ্ক ফেরি করার দুষ্টু ফন্দি আঁটা হয়। এর আগে দুই পড়ুয়ার পরিবারকে কাউন্সেলিংয়ের পরামর্শ দিয়ে দিল্লি পুলিশ শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে।এখন এই আটক পড়ুয়াকে নিয়ে পুলিশ কী সিদ্ধান্ত নেয় তাও দেখার।তবে এই ধরণের ঘটনা এড়াতে শিক্ষকও স্কুল স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।কিভাবে আচমকা এই ধরণের পরিস্থিতি সামলাতে হবে তা প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরছেন পুলিশের প্রশিক্ষকরা।





