রবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে গিয়েছে কারখানার প্রায় ৪০ থেকে ৪৫ জন শ্রমিক
A terrible fire in the rubber factory

The Truth of Bengal: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ঝলসে গিয়েছে কারখানার প্রায় ৪০ থেকে ৪৫ জন শ্রমিক। আহত হয়েছে অনেকে যাদের তড়িঘড়ি অগ্নিকাণ্ডের স্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের রাই ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি রাবার কারখানায়। পুলিশের মতে ওই কারখানায় তৈরি করা হত রবারের বেল্ট, চামড়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।
আগুন লাগার সময় ওই কারখানায় কাজ করছিলেন ৫০ মত শ্রমিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের দেহ প্রায় অনেকটাই পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগতেই শ্রমিকদের মতে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই কারখানা থেকে বেরনোর চেষ্টা করে। যার জেরে মৃত্যু না হলেও গুরুতর আহত হয় অনেকেই। পুলিশের প্রাথমিক অনুমান ওই রবার তৈরির কারখানায় গরমের জেরে বয়েলার ফেটেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তড়িঘড়ি অগ্নিকাণ্ডের ঘটনায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। তারাই আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই খারাপ। সত্যি কি গরমের জেরে বয়েলার ফেটে বিস্ফোরণ নাকি অন্য কোন ঘটনা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।






