প্রযুক্তিফিচার

মাত্র ৭,৯৯৯ টাকায় রিয়েলমির ধামাকা! ৬৩০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এল নতুন ‘বাজেট কিং’ স্মার্টফোন

Truth Of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে নতুন পি সিরিজের বাজেটফ্রেন্ডলি রেঞ্জের স্মার্টফোন আনল Realme। ফ্লিপকার্ট ও Realme এর অফিশিয়াল ওয়েবসাইট মারফত ২৪ ফেব্রুয়ারি থেকে Realme এর P4 Lite স্মার্টফোনের বিক্রি শুরু হবে। বিচ গোল্ড, অবসিডিয়ান ব্ল্যাক ও সি ব্লু রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের স্মার্টফোনের দাম পড়বে ৯৯৯৯ টাকা। ১ হাজার টাকা ব্যাঙ্কের ডিসকাউন্ট ও ১ হাজার টাকার কুপন মিলে বেস মডেলের দাম পড়বে ৭৯৯৯ টাকা।

Realme এর P4 Lite স্মার্টফোনে ৬.৭৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। ফোনে রয়েছে Unisoc T7250 প্রসেসর ও ৪ জিবি র্যাম। Realme এর P4 Lite স্মার্টফোন চলবে Realme UI এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাহায্যে। ধুলো, ঘাম, জলের হাত থেকে সুরক্ষার জন্য Realme এর P4 Lite স্মার্টফোনে থাকবে IP54 রেটিং। Realme এর P4 Lite স্মার্টফোনে রয়েছে ৬৩০০এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের সুবিধার জন্য রয়েছে ইউএসবি টাইপ সি। এছাড়াও Realme এর P4 Lite স্মার্টফোনে ১৩এমপি রেয়ার ক্যামেরা ও ৫এমপি ফ্রন্ট ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ৪জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি ও জিপিএসের সুবিধা মিলবে।

Related Articles