Truth of Bengal: টেক সংস্থা Motorola ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আনল Moto Watch। ভারতে Moto Watch এর দাম রাখা হয়েছে ৫৯৯৯ টাকা ৷ এই দামে সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। মেটাল স্ট্র্য়াপ ও লেদার স্ট্র্য়াপ ভ্যারিয়েন্টের জন্য খরচ করতে হবে ৬৯৯৯ টাকা। ৩০ জানুয়ারি থেকে অনলাইনে মটোরোলার অফিশিয়াল ওয়েবসাইট মারফত এই স্মার্টওয়াচ কেনা যাবে। অ্যাডভান্সড স্লিপ ট্র্যাকিং, ব্ল্যাড অক্সিজেন মনিটারিং, একাধিক ফিটনেস ট্র্যাকিং ফিচার রয়েছে৷ 1.4 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে Moto Watch স্মার্টওয়াচে।
হেল্থ ট্র্যাকিং ওয়ারেবল মেকার পোলারের সঙ্গে যৌথ উদ্যোগে এই স্মার্টওয়াচ আনল মটোরোলা।হেল্থ ট্র্যাকিং ফিচারগুলির মধ্যে রয়েছে, হার্ট রেট মনিটারিং, রিকভারি মনিটারিং, হাইড্রেশন রিমাইন্ডার, ব্ল্যাড অক্সিজেন লেভেল মনিটারিং, স্টেপ কাউন্টার ৷ স্লিপ স্কোর রেটিংও পাওয়া যাবে। সিলিকন স্ট্যাপের ভ্যারিয়েন্টটি Pantone Herbal Garden, Pantone Volcanic Ash, এবং Pantone Parachute Purple রঙে মিলবে। লেদার স্ট্র্যাপ Pantone Mocha Mousse রঙে এবং মেটাল স্ট্র্যাপ Matte Black ও Matte Silver রঙে মিলবে। Moto Watch এ রাউন্ড ডায়াল রয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3-এর সুরক্ষা থাকছে Moto Watch এ ৷ ফলে দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ বা ছোটখাটো ধাক্কা লাগলে সমস্যা হবে না। ধুলোবালি ও ঘাম বা জল থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং রয়েছে। পাশাপাশি ১ এটিএম প্রেশার রেটিং থাকায় হালকা বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে না।
4GB eMMC ইনবিল্ড স্টোরেজ রয়েছে৷ ডুয়েল ফ্রিকোয়েন্সি GPS এবং ব্লুটুথ 5.3 কানেক্টিভিটির সুবিধা মিলবে। আউটডোর ওয়ার্কআউটের জন্য এতে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিপিএস দেওয়া হবে, যা ট্র্যাকিং আরও নির্ভুল করবে। এছাড়াও Android 12 এবং তার আপডেটেড OS ভার্সনে চলবে Moto Watch। হ্যান্ডস-ফ্রি কলিং, নোটিফিকেশন অ্যালার্ট, বিল্ট-ইন মাইক, স্পিকার এবং মোটো AI ফিচার, PPG সেন্সর,অ্যাসসেলেরোমিটার, গাইরোস্কোপ, SpO2 সেন্সর, অ্যাম্বিয়েন্টের মতো লাইট সেন্সর, ইকম্পাসের মতো ফিচার রয়েছে ৷ সিঙ্গল চার্জে ১৩ দিন পর্যন্ত একটানা চলবে এই স্মার্টওয়াচ।




