বিনোদন

নিজের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন জারিন 

Zareen opened up about her marriage

The Truth of bengal: বলিউড অভিনেত্রী জারিন খান চিরদিনই নিজের ব্যক্তিগত জীবনকে লোক সমাজের সামনে আনতে নারাজ। নিজের ব্যক্তিগত জীবনকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে তিনি ভালোবাসেন। অতীতে নিজের নামের পাশে বেশ কয়েকজনের নাম নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গেলেও এই নিয়ে নায়িকা নীরবই থেকেছেন। কোনদিনই নিজের প্রেমের সম্পর্ক নিয়ে লাইমলাইট কাড়ার চেষ্টা তিনি করেননি বরং এই নিয়ে যাতে সর্বসমক্ষে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে না দাঁড়ায় সেটাই চেষ্টা করে গেছেন চিরকাল।

একসময় অনেকে মনে করেছিলেন, ২০২১ সালে অভিনেত্রী জারিন ‘বিগ বস’-এর প্রতিযোগী শিবাষিস মিশ্রের সাথে নাকি ডেটিং করতেন যদিও পরে ২০২৩ সালে তাঁদের সেই সম্পর্কে ভাঙন ধরে। এর আগে এক সাক্ষাৎকারে জারিন তাঁর বিয়ে নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও তাঁর কথায় বিয়ের পরিকল্পনার আভাস মিলেছে। এক পডকাস্টে ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সাথে আলাপচারিতার সময় জারিন জানান, এই মুহূর্তে  বিয়ের কোনও পরিকল্পনা নেই’।

তাঁর বিয়েতে যে কোনও আগ্রহ নেই সেই কথা বলতে গিয়ে তিনি আরও বলেন যে, আমার মনে হয় জীবনে   বিয়ে, সম্পর্ক এইসব বিড়ম্বনা মাত্র।তবে ইচ্ছা না থাকা সত্ত্বেও সামাজিক কিছু চাপের কারণে তাঁকে অনেক সময় বিয়েতে জোর করা হয়। তবে জারিন এখনি বিয়ে নিয়ে যে কোন চরম সিদ্ধান্ত নিতে চান না তা তিনি পরিষ্কার বলে দিয়েছেন। জারিন বর্তমানে আধুনিক সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে বলেন যে, এখন স্বামী-স্ত্রী হোক বা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক হোক সব ক্ষেত্রেই তা সাময়িক, মোহভঙ্গ হলেই সম্পর্কে ধরে ফাটল। তাঁর সাথে তিনি এও জানান , এখন দীর্ঘস্থায়ী প্রেম প্রায় বিরল। এখন সম্পর্কে যে ভাবে ফাটল ধরছে তা দেখে তাঁর বিয়ে করার ইচ্ছেটা নেই বললেই চলে।

Related Articles