বিনোদন
Trending

রিলিজ হল নতুন গান, প্রেমের পরশে আবির-শুভশ্রী, সিরিজে বুদ্ধদেব গুহর উপন্যাস ‘বাবলি’

The release is a new song, Premer Parashe Abir-Shubashree, in the series Buddhadev Guhar's novel 'Babli'.

The Truth Of Bengal: প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র সাহিত্যকর্ম নিয়ে একাধিক কাজ হয়েছে সিনেমায়। বছর দুয়েক আগেও ব্রাত্য বসু লেখকের দু’টি ছোটগল্প নিয়ে একটি ছবি তৈরি করেছিলেন। এবার বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’ নিয়ে নতুন সিরিজ বানাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।

বাবলিকে ডানাকাটা পরী হিসেবে নিজের উপন্যাসে তুলে ধরেননি বুদ্ধদেব গুহ। তার বদলে রক্তমাংসের একজন মানুষ হিসেবে দেখিয়েছেন। যার মধ্যে অভিমান আছে, ঈর্ষা আছে, আর আছে নিজেকে উজার করে দেওয়া ভালোবাসা।

এই মেজাজই বজায় রেখেছেন শুভশ্রী। শুভশ্রীর পাশাপাশি এ ছবির মাস্টারস্ট্রোক আবির চট্টোপাধ্যায়কে বলা যেতেই পারে। অভির চরিত্রে একদম মিলেমিশে গিয়েছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। বাস্তবের অনেক ‘বাবলি’দেরই মন কাড়তে চলেছেন তারকা।

Related Articles