Illegal Callcenter: ভোর রাতে অবৈধ কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ১০
Kolkata police raided an illegal call center in Karaya at 3:40 AM, arresting 10 and seizing laptops, phones, and documents; case filed under IT Act provisions.
Truth Of Bengal: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি আবাসিক ভবনে পুলিশের হানা (Illegal Callcenter)। সেই অভিযানে কড়েয়ার চামরু খানসামা লেনের একটি আবাসিক ভবন থেকে ১০ জন অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। অভিযোগ, তারা অবৈধভাবে কল সেন্টার চালাচ্ছিল। অভিযান পরিচালনা করেছেন অ্যান্টি-ফ্রড সেকশনের অফিসার ইনস্পেক্টর এস. সাহা।
[আরও পড়ুন: Nadia: জলমগ্ন ক্লাসরুমেই চলছে পঠনপাঠন, মাছ ধরতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা]
সূত্রের খবর, রাত প্রায় সাড়ে তিনটের সময় কড়েয়া থানার পুলিশের সহায়তায় অ্যান্টি-ফ্রড সেকশন ডিডির একটি বিশেষ দল ওই অভিযানে নামে। চামরু খানসামা লেনের 3B নম্বর বাড়ির চতুর্থ তলায় হানা দিয়েছিল পুলিশ। অবৈধভাবে কল সেন্টার ছাড়াও ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিদেশি নাগরিকদের প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল।
অভিযানের পর পুলিশ ওই জায়গা থেকে ৬ টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ২টি রাউটার এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জায়গাটি তালাবদ্ধ করে সিল করা হয়েছে এবং তদন্তের জন্য সুরক্ষিত রাখা হয়েছে। ধৃতদের লালবাজার সেন্ট্রাল লক-আপে নিয়ে যাওয়া হয় (Illegal Callcenter)।
[আরও পড়ুন: Cyber Fraud: অনলাইন সাইবার জালিয়াতিতে গ্রেফতার যুবক, উদ্ধার বহু সিম ও মোবাইল]
ঘটনার পর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইটি অ্যাক্ট, ২০০০-এর একাধিক ধারায় এবং ভারতীয় দণ্ডবিধির প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম- আরবাজ আলি খান (২৭), মোঃ আয়ান (২৫), মোঃ জাফর খান (৩২), রহমত হুসেন (২৪), মোঃ সারফরাজ (৩০), মোঃ শাহনওয়াজ (২৮), আসিফ আলি (২৯), আরশাদ আলি (২৮), মোঃ জুবাইর (২৯) এবং শেখ সামির (২৫) (Illegal Callcenter)।






