বিনোদন
জল্পনাকে সত্যি করে রাজনীতিতে কঙ্গনা, কোন কেন্দ্র থেকে ভোটে লড়বেন বলিউড কুইন?
Realizing the speculation, Kangana in politics, from which center will the Bollywood queen contest the election?

The Truth Of Bengal: অবশেষে সব জল্পনার অবসান। এবার রাজনীতির ময়দানে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। আসন্ন লোকসভা ভোটে বিজেপি টিকিট দিল কঙ্গনাকে, মান্ডি থেকে লড়বেন তিনি। এর আগে তিনি বহুবার বিজেপির সমর্থনে নানা পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন তখন থেকেই অনেকেই অনুমান করেছিলেন যে তিনি হয়তো এবার বিজেপির প্রার্থী হবেন, এবার সেটাই সত্যি হল।
সদ্য প্রকাশিত বিজেপির পঞ্চম লিস্টে জানানো হল হিমাচল প্রদেশের মান্ডি থেকে এবার পদ্মফুলে লড়বেন বলিউড ডিভা কঙ্গনা রানাওয়াত। প্রার্থী হওয়ায় বেশ উচ্ছ্বসিত কুইন কঙ্গনা। এবং টিকিট পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। কঙ্গনা ছাড়া অভিনেতা অরুণ গোভিলও বিজেপির টিকিটে লড়বেন এবারের লোকসভা ভোটে।






