ইচ্ছে পুরণ করতে ‘কালোজাদু’র সাহায্য শানু পুত্রের, চমকে যান পরশ ছাবরা
Parash Chhabra was surprised by Shanu's son's help to fulfill his wish

The Truth Of Bengal: বিগ বসের ঘরে পৌঁছতে নাকি ‘কালোজাদু’র সাহায্য নিয়েছিলেন শানু পুত্র। পরশ ছাবরার ‘আবরা কা ডাবরা’ পডকাস্টে এসে ঠিক এমনই দাবি করলেন তিনি। যা শুনে পরশছাবরা নিজেও চমকে যান। শুনতে অদ্ভুত লাগলেও এমনই দাবি করেছে শানু পুত্র। তিনি নাকি অলৌকিক শক্তির পুজো করেছিলেন যাতে বিগ বসের ঘরে পৌঁছতে পারেন।
ঠিক কি বলেছেন শানু পুত্র? এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, প্রথন থেকেই তিনি বিগ বসের ঘরে পৌঁছানোর জন্য উদগ্রীব ছিলেন। তবে যখন ডাক আসছিল না তখন তিনি অলৌকিক শক্তির সাহায্য নিয়েছিলেন। তিনি আরও বলেছেন, তিনি বাংলা থেকে এসেছেন সেখানে নাকি কালো জাদু অন্যতম বিষয়। তিনি এও জানান, ‘আমি একজন মহিলার সাথে একদিন দেখা করতে গিয়েছিলাম।
সেখানে দেখলাম মহিলাটির ঘরে অনেকগুলি পুতুল রাখা আছে ও সম্মোহিত করার জন্য বাঁদর রাখা ছিল। ওই বাঁদরগুলোর মাঝেই মহিলাটি বসে থাকে। ওই মহিলা বললেন, ওগুলো আসলে মানুষ, বাঁদর নয়। সত্যিই আসলে ওরা পুরুষমানুষ ছিলেন, কালোজাদুর মাধ্যমে ওদের ওইরকম করে রাখা হয়েছিল। মহিলা যা বলেন, ওরা তাই করে। মহিলা আমায় বললেন, একেই বলে বশীকরণ।’ ‘ওই মহিলা আমার পশুবলির কথা বলেন।
আমি কতগুলো ছাগল ও মুরগি বলি দিলাম, ওটার বিনিময়ে আমার একটি ইচ্ছা পূরণ হল। আমি বিগ বস ১৪র ঘরে ডাক পেলাম। তবে বিষয়টা খুবই বিরক্তিকর ছিল, টানা ১৫ দিন ধরে আমি ওই মহিলার সব কথা শুনেছি। তারপরই তাঁর ইচ্ছে পুরণ হয়।’ তবে জান কুমার শানুর কথায় পরশ ছাবরা যখন অবাক হলেন তখন তিনি আসলে মজা করছেন বলে জানালেন শানু পুত্র।পুরো গল্পটাই তাঁর মনগড়া।
প্রসঙ্গত, বিগ বস ১৪ ঘরে থাকার সময়, জান কুমার শানু শেয়ার করেছিলেন যে তাঁর মা ছয় মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীনই তাঁর বাবার সাথে ডিভোর্স হয়ে যায় কুমার শানুর মার। তাঁর কথায় মা-ই তাঁর কাছে গোটা জগত। একসাথে মা ও বাবা দুইয়েরই ভুমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁর মাকে। কোনদিনই বাবা তাঁর জীবনের অংশ ছিলেন না। শানু পুত্রের কথায়, ‘বিগ বসের ঘরে ঢোকার আগে তাই আমি চিন্তিত ছিলাম যে আমার মায়ের দেখাশোনা কে করবে! আমার মাকে দেখেই আমার মনে হয়, প্রেম জীবনে একবারই আসে। আমি আমার মায়ের মতো।’






