বিনোদন

প্রেম জমে ক্ষীর, প্রেমিকের সঙ্গে ছবি ভাগ করলেন ঋতাভরী

Love is in the air, Ritabhari shares a picture with her boyfriend

Truth Of Bengal: ঋতাভরী চক্রবর্তী। টলিউডের চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন। ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার সব নিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন অভিনেত্রী। যদিও বিয়ে কিছু সময় ধরে ঋতাভরীর ব্যক্তিগত জীবন রয়েছে সকলের নজরে। কিছুদিন আগেই প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।

মুম্বই নিবাসী সুমিত আরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন ঋতাভরী। আর তাদের প্রেম যে জমে ক্ষীর তা স্পষ্ট বোঝা যাবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে। সম্প্রতি ঋতাভরী তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রেমিক সুমিতের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যা বেশ নজর কেড়েছে তার সকল অনুরাগীদের। ঋতাভরীর পোস্ট করা ছবিতে তার গোলাপি ফুল স্লিভ সালোয়ার, হলুদ রঙা ওড়না। ছবিতে কখনও লাজুক মুখে প্রেমিক সুমিতের বাহুডোরে মুখ গুঁজেছেন, কখনও আবার চোখে চোখে একে অপরের প্রেমে মগ্ন লাভ বার্ডস।

মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে ঋতাভরী লিখেছেন, ‘এই পৃথিবীতে তুমিই আমার একমাত্র শান্তির জায়গা। আমার বাড়ি। আমার প্রিয় বন্ধু। আমার মনের মানুষ।’ উল্লেখ্য, ঋতাভরীর প্রেমিক সুমিত আরোরা মুম্বই নিবাসী। সুমিত পেশায় সংলাপ লেখক। শাহরুখ খানের ‘জওয়ান’ থেকে শুরু করে ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ এমনকি ‘দাহাদ’ ও ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন। এরআগে দীপাবলি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই সময়ই প্রেমে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। সবমিলিয়ে বলাই যায়

Related Articles