
The Truth of Bengal: অবশেষে মুক্তি পেল বহু প্রতিক্ষীত ছবি জওয়ান । আর জওয়ান মুক্তি পেতেই কোনঠাসা হল দেবের ব্যোমকেশ। চার সপ্তাহ ধরে ভাল ফল করলেও জওয়ানের ঝড়ে একেবারে পাল্টে গেল দেবের ছবি ব্যোমকেশের ভবিষ্যৎ। বাংলার প্রেক্ষাগৃহে এখন দুই ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দ্বৈরথ! একদিকে দেবের ছবি অন্য দিকে শাহরুখের ছবি। তবে বৃহস্পতিবার রাজ্যের একাধিক হল থেকে উঠে যাচ্ছে দেব-রুক্মিণীর ব্যোমকেশ ও দুর্গরহস্য।
গত ১১ আগস্ট যে ছবিটি মুক্তি পেয়েছিল। ১ কোটির ওপর আয়ও করেছে। তবে ৪ সপ্তাহ যেতে না যেতেই শাহরুখ খানের ‘জওয়ান’-এর জন্য জায়গা ছেড়ে দিতে হল দেবকে। উল্লেখ্য, কিং খানের ‘পাঠান’ বাংলা থেকে যা আয় করেছিল, এযাবৎকাল টলিউডে মাত্র ৩টি সিনেমাই সেই অঙ্ক ছুঁতে পেরেছে।তবে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান । আর শাহরুখ খানের জন্যই বাংলা সিনেমা দিশা হারাচ্ছে।
জওয়ানের আগে পাঠান ছবির কারনে বাংলার ছবি মার খেয়েছিল। আর এভাবে কিংখানের ছবির দাপটে বাংলার ছবি মুখ থুবড়ে পড়ায় পাঠান ছবির সময়ে টলিপাড়ার প্রযোজক, পরিচালকরা গর্জে উঠেছিলেন। তবে এভাবে বার বার বলিউড দাদাগিরির কাছে হার মেনে কি হারিয়ে যাবে বাংলা ছবি? বাংলা ছবি তৈরি করতে কি পিছিয়ে যাবেন বাংলা ছবির নির্মাতারা?






