”অক্ষিপল্লবই শক্তির উৎস”, কেমোর শেষ পর্যায়ে কি বললেন হিনা
"Akshipallab is the source of energy," said Hina at the end of chemo

Truth Of Bengal : ক্যান্সারের সঙ্গে চলছে লড়াই। চলছে কেমোথেরাপি। ক্যান্সারের তৃতীয় ধাপে রয়েছেন অভিনেত্রী হিনা খান। লড়াইয়ের ময়দানে হার মানতে নারাজ অভিনেত্রী। যখন থেকে তাঁর শরীরে মারণরোগ থাবা বসিয়েছে তখন থেকেই শারীরিক অবস্থার প্রত্যেকটি বিষয়ে সামাজিক মাধ্যমে আপডেট দিয়েছেন অভিনেত্রী। এমনকি ক্যামেরার সামনে বসেই মাথা কামিয়েছিলেন হিনা।
সম্প্রতি নিজের মুখমন্ডলের কিছুটা অংশের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। ছবিটি দেখলে যে কারুর মন খারাপ হবেই। ফ্যাকাসে চোখ, চোখের পাতায় কোনোরকমে যুদ্ধ করে টিকে রয়েছে একটি মাত্র আঁখিপক্ষ। হিনা জানান, এই একটি অক্ষিপল্লবই তাঁর শক্তির উৎস। ভ্রুয়ের অবস্থাও খুব একটা ভালো নয়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “জানতে চান আমার শক্তির উৎস কী? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল ওরা— উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একগুচ্ছ লম্বা ও সুন্দর অক্ষিপক্ষ। বর্তমানে এই একটি অক্ষিপক্ষটি একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে।”






