অসুস্থ সংগীতশিল্পী রাশিদ খান, মস্তিকে রক্তক্ষরণ নিয়ে ভর্তি হাসপাতালে…
Ailing musician Rashid Khan, admitted to hospital with brain haemorrhage

The Truth OF Bengal: গুরুতর অসুস্থ বিশিষ্ট সংগীতশিল্পী রাশিদ খান।মস্তিকে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। এই মুহূর্তে আইটিইউতে রাখা হয়েছে তাঁকে।
প্রসঙ্গত বেশকিছু বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছেন ধ্রুপদী সংগীতের এই বিখ্যাত শিল্পী।তবে চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। তার পর থেকেই গুরতর অবস্থায় তিনি। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা যাচ্ছে, আইটিইউতে রাখা হয়েছে তাঁকে ।
৫৫ বছরের সঙ্গীত শিল্পী রাশিদ খানের ঘনিষ্ঠ মহল এবং হাসপাতালের সুত্রে পাওয়া খবর অনুযায়ী, যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন রশিদ।ক্যানসার এবং ব্রেনস্ট্রোক জনিত সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। স্নায়ুচিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন তাঁকে। মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও তাঁকে দেখছেন। নতুন করে অবস্থার অবনতি না-হলেও পরিস্থিতি যে যথেষ্ট জটিল, বলেই জানা যাচ্ছে।
Free Access






