মসনদের লড়াই

lok sabha election 2024 : আসানসোলের সিটি বাসস্ট‍্যাণ্ডে ইণ্ডিয়া জোটের প্রার্থীর প্রচার সভা

lok sabha election 2024 : Campaign meeting of India Alliance candidate at City Bus Stand, Asansol

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান, আসানসোল: উজ্জ্বল দাসগুপ্ত :-  ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে বাম-কংগ্রেস ইণ্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন সিপিআই (এম) এর জাহানারা খান। সোমবার তার সমর্থনে আসানসোল সিটি বাসস্ট‍্যাণ্ড সংলগ্ন এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। যেখানে প্রার্থীর সমর্থনে বক্তব‍্য রাখতে উপস্থিত হয়েছিলেন সিপিআই( এম) এর বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ‍্য নেতা প্রসেঞ্জিত পুইতুণ্ডি, শাহ আলম।

পাশাপাশি প্রার্থী জাহানারা খানের সাথে উপস্থিত ছিলেন পার্থ মুখার্জি সহ আরো অনেকে। এদিন বক্তব‍্য রাখতে গিয়ে তন্ময় ভট্টাচার্য লেলিনের সোভিয়েত বিপ্লব তথা নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। একই সাথে সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তাও ব‍্যাখা করেন তিনি। অন‍্যদিকে কংগ্রেস নেতা প্রসেঞ্জিত পুইতুণ্ডি তৃণমূলের শাসনকালে অরাজকতার দিক সহ নানা আর্থিক দুর্নীতি ও আসানসোল লোকসভা কেন্দ্রকে বঞ্চনা সহ পানীয় জলের সমস‍্যা দূর করতে না পারার বিষয়গুলি তুলে ধরেন।

প্রার্থী জাহানারা খান এদিনের সভা মঞ্চ থেকে বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রিতী ও ঐক‍্যবদ্ধতা বজায় রাখতে, বেকারত্বের সমস‍্যা দূর করতে, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দিকে দিকে ইণ্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করুন।” তবে এদিন ছোটো জায়গায় জনসভা হলেও দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Related Articles