Lok Sabha Election 2024 : “ভোট চাইয়া লজ্জা দিবেন না” : রাজনৈতিক দলগুলিকে ব্যঙ্গাত্মক মন্তব্য আইনজীবীর
Lok Sabha Election 2024 : "Don't be ashamed of asking for votes": Lawyer's sarcastic comments on political parties

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ : ভোট চাইয়া লজ্জা দেবেন না, খোদ একজন আইনজীবীর বাড়ির সামনে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য এলাকায়।
ভোট চাইয়া লজ্জ্বা দিবেন না। এদিন এমনই পোস্টার দেখা গেল নদিয়ার চাকদহ ব্লকের তাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মসরা ইটাপুকুর, গোঁরা চাঁদতলা এলাকার একটি বাড়ি এবং দোকানের সামনে। এক নম্বর জিপি মশড়া গোঁড়াচাঁদতলার কলকাতার উচ্চ আদালতের মুকুল বিশ্বাস আইনজীবীর গেটে এই পোস্টার ঝুলতে দেখা যায়। বাড়ির গেটের সামনে এই ধরনের পোস্টার ঘিরে শুরু হয় বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা।
এই প্রসঙ্গে ওই আইনজীবীকে প্রশ্ন করলে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে যে নোংরা রাজনীতি চলছে তাতে করে প্রত্যেক দলের নেতারাই নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করছে। তাই ব্যক্তিগত মতামতে এই পোস্টার তার বাড়ির সামনে তিনি মেরেছেন। যাতে সাধারণ মানুষের নজরে পড়ে। তবে শুধু আইনজীবীর বাড়ির সামনে নয়, ওই পঞ্চায়েতের অন্তর্ভুক্ত প্রায় একশো পরিবার রয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে নাকি এই পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়। যাতে ভোট চাইতে আসার সময় প্রত্যেক নেতাদের নজরে পড়ে। কারণ ওই পঞ্চায়েতের এখনো অনেক বাড়ি রয়েছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও কোন লাভ হয় না। তাই একপ্রকার ভোট বয়কটের ডাক দিয়ে এই পোস্টার ঝুলিয়েছে গ্রামের মানুষ বলে দাবি করছেন স্থানীয়রা।”






