ব্যবসা

বাণিজ্যে দ্রুত সাফল্য পাওয়ার মূলমন্ত্র, ঝুঁকি এড়ানোর সহজ কৌশল

Easy way to get success in Business

The Truth of Bengal: আপনি কি আপনি কি ব্যবসা করার কথা পরিকল্পনা করছেন, তাহলে জীবনের কতগুলি বিষয়কে মাথায় নিয়ে এগোতে হবে। কারণ এই পথ খুব একটা মসৃন নয়। করার কথা পরিকল্পনা করছেন, তাহলে জীবনের কতগুলি বিষয়কে মাথায় নিয়ে এগোতে হবে। কারণ এই পথ খুব একটা মসৃন নয়। ফলত সফলতার জন্য একটি দীর্ঘ পথের পরিকল্পনা নিতে হবে, এবং ইতিবাচক চিন্তা নিয়ে পথ চলবে হবে। একজন উদ্যোক্তা হিসেবে আপনি যদি অধিকাংশ বিষয়কে ইতিবাচক দৃষ্টিভাঙ্গিতে ভাবতে না পারেন, তাহলে আপনার লক্ষ্যে সহজে পৌঁছতে পারবেন না। আর নিজেকে ইতিবাচক রাখা ও ধাপে ধাপে সাফল্যের সিঁড়িতে চড়াই কৌশল কী! তা নিয়েই আজকের আলোচনা।

স্থির করতে হবে নিজের লক্ষ্য-

আপনি যদি আপনার কর্মে সাফল্য পেতে চান, তাহলে আপনাকে লম্বা পথ চলার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। আপনার কঠোর পরিশ্রম আর অসীম ধৈর্যই আপনার প্রতিভাকে আরও শক্তিশালী করে তুলবে, যার জেরেই একটা সময়ে আপনার হাতের মুঠোয় আসবে সাফল্য। বাণিজ্যে লম্বা লড়াইয়ে যেটা প্রয়োজন, তা হল, নিজের চিন্তাধারা, সৃজনশীলতাকে বজায় রাখতে হবে। যাতে সহজেই ব্যবসায় সাফল্য আসে তার নানা উপায় খুঁজে বের করতে হবে।

প্রাথমিকভাবে ব্যবসায় সাফল্য পেতে কয়েকটি বেসিক সূত্র মেনে চলতে হয়। যাতে ধাপে ধাপে, সেই সূত্র সাফল্যের সিঁড়ি তৈরি করতে পারে।  আপনাকে সাফল্যের জন্য দুটি প্রাথমিক পরিকল্পনা নিতে হবে। একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও এক টি স্বল্প মেয়াদি পরিকল্পনা। যার সমান্তরাল ভারসাম্যই আপনাকে নতুন রাস্তা ও উপায় দেখাবে।

হার না মানার মানসিকতা

জীবনের যে কোনও সময়, যে কোনও ধরণের সংকট আসতে পারে, ফলে কঠিন পরিস্থিতিতে উদ্বিগ্ন হলে চলবে না। আপনার কৃতিত্বকে উদযাপন করতে শিখুন। একান্তে বসে, ঠান্ডা মাথায় পর্যালোচনা করুন নিজের কাজের, ব্যর্থতা থেকে শিক্ষা নিন। কিন্তু ব্যর্থতা থেকে আসা আঘাত বা ক্ষতকে পুষে রাখবেন না। নিজের নেটওয়ার্ককে উন্নত করুন এবং দিনের পর দিন শক্তিশালী করার চেষ্টা করুন। ব্যবসা করতে প্রয়োজন সততা, নিজেদের কাছে সর্বপরি উপভোক্তাদের কাছে। সবসময় নতুন জিনিস, নতুন বিষয়কে নেওয়ার চেষ্টা করুন।

ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে

যে কোনও সাফল্যের জন্য ত্যাগ ও ঝুঁকি এই দুই বিষয়বস্তুকে মাথায় নিয়েই চলতে হবে। সাফল্য পেতে গেলে, প্রাথমিক ভাবে প্রতি পদে ঝুঁকি আসবে, সেখান থেকে পালিয়ে গেলে, বা সঙ্কট থেকে পালালে চলবে না। বরং মুখোমুখি লড়াইয়ে নামতে হবে। আর এই লড়াই হল, অনুভব বা অভিজ্ঞতা, যা আগামী নতুন লড়াইয়ে আপনাকে মানসিক জোর দেবে। ফলত ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি ছাড়া এখনও পর্যন্ত বিশ্বে কেউ কোন ব্যবসাতেই সাফল্য অর্জন করতে পারে নি। ফলত ভয়ে পিছিয়ে গেলে চলবে না। বাণিজ্যে ঝুঁকি যেমন রয়েছে, তেমনই আপনাকে, বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।

আগামী দিনে কী কী ধরণের সংকট বা প্রতিবন্ধকতা আসতে পারে, সেগুলি নিয়ে মানসিক প্রস্তুতি ও পদক্ষেপ করে রাখতে হবে। যত বেশি প্রস্তুতি নেবেন, ততই ঝুঁকির পরিমাণ কমানো যাবে।  আপনাকে কতটুকু ঝুঁকি নিতে হবে এবং আপনি কতটুকু এগিয়ে যাবেন এটা কোন বড় বিষয় নয়। আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন থেকেই ঝুঁকি আপনার সঙ্গেই পথ চলা শুরু করবে। আর এতে যে ব্যর্থতা আসবে না তেমন নয়। তাই বলে পিছিয়ে যাওয়ার কথা ভাববেন না, বরং বিকল্প রাস্তা কী আছে, সেদিকে নজর দিতে হবে। আর আত্মবিশ্বাস রেখে, ঝুঁকিগুলির মুখোমুখি হওয়াটা জরুরি।