ব্যবসা

সোনা কিনছেন, কিভাবে বুঝবেন সোনা খাঁটি কিনা, পরখ করে নিন এইভাবে?

Buying gold, how to understand whether the gold is pure, check it like this?

The Truth Of Bengal, Mou Basu: সোনার দাম এখন খুবই চড়া। কিন্তু তাও সম্পদ বললেই মানুষের চোখের সামনে ভেসে ওঠে সোনার ছবিই। সোনা হল এমন এক ঐতিহ্য, পরম্পরা যা প্রজন্মের থেকে প্রজন্মে প্রবাহিত হয়। বাড়িতে থাকা সোনার গয়নাকে খুবই যত্নে রাখা হয়। তাই বছরের পর বছর ধরে সোনার গয়নার সৌন্দর্য বজায় রাখতে তা ঠিক মতো পরিষ্কার করাও জরুরি।

বাড়িতেই কীভাবে সোনার গয়না পরিষ্কার করবেন
১) মাইল্ড বা হালকা বাসন মাজার সাবান ও গরম জল দিয়ে একটা পাত্রে মিশ্রণ তৈরি করুন। খুব কড়া ক্লিনার ব্যবহার করবেন না।
২) ক্লিনিং সলিউশন বা মিশ্রণে সোনার গয়না ডুবিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে দেওয়ার পর দেখবেন ময়লা ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে।
৩) নরম ব্রাশ বা জুয়েলারি ব্রাশ দিয়ে আলতো ভাবে ঘষুন। বেশি জোরে সেনার গয়না ঘষবেন না।
৪) ঈষদুষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিন গয়না।
৫) নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিন গয়না। আর্দ্রতা যাতে না থাকে তা দেখবেন। হাওয়ায় সম্পূর্ণ শুকনো করে নেবেন। চাইলে জুয়েলারি পলিশিং কাপড় ব্যবহার করুন যাতে চকচকে ভাব ফিরে আসে।

সোনা আসল নাকি নকল তা কীভাবে বুঝবেন

সম্পদ ও সমৃদ্ধির প্রতীক সোনা। সেই সোনা কেনার আগে প্রথমেই হলমার্কিংয়ের ওপর জোর দিন। হলমার্কিং হল সোনা, রুপো, প্লাটিনামের মতো দামি ধাতুকে আসল বলে সার্টিফাই করার পদ্ধতি। সোনা আসল কিনা যাচাই করতে গয়নার পেছন দিকে এক জায়গায় হলমার্কিং খোদাই করা হয়। নির্দিষ্ট প্রতীক ও চিহ্ন এঁকে দেওয়া হয়। স্বীকৃত প্রতিষ্ঠান ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এই চিহ্নকে চিহ্নিত করে। একটা ত্রিভূজের মধ্যে বিআইএস লেখা থাকবে। দ্বিতীয়ত, সোনা আসল কিনা তা karat বা ক্যারাট দিয়ে বোঝানো হয়। ভারতে ২২ ক্যারাট, ১৮ ক্যারাট ও ১৪ ক্যারাটের সোনার গয়না পাওয়া যায়। বিআইএস চিহ্ন ছাড়াও যে কেন্দ্রে সোনা যাচাই করা হয়েছে তাদের চিহ্ন আঁকা থাকে। এর পাশেই থাকে কোন বছর হলমার্কিং করা হয়েছে। সোনার গয়না কত শতাংশ খাঁটি তা চিহ্নিত করতে ফাইননেস নম্বর থাকে। এছাড়াও গয়নার ওজন মাপিয়ে নেবেন।

Related Articles