রাজ্যের খবর

মাটিগাড়ায় নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্তের ফাঁসির সাজা

The accused in Matigara rape-murder case has been sentenced to death

Truth Of Bengal :

  • স্কুল ছাত্রীকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা
  • মাটিগাড়ায় ধর্ষণ খুন কাণ্ডে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা
  • দোষীকে ফাঁসির আদেশ দিল আদালত
  • নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়
  • গত বছর আগস্টে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে অভিযুক্ত
  • পরিচয় লুকোতে মাথা থেঁতলে খুন করা হয়

মাটিগাড়ায় ধর্ষণ খুন কাণ্ডে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। স্কুল ছাত্রীকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা পেল অভিযুক্ত। দোষীকে ফাঁসির আদেশ দিল আদালত। শুক্রবার সাজা ঘোষণার কথা ছিল কিন্ত তা পিছিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত শনিবার ঘটনায় দোষী সাব্যস্ত মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ড দেওয়া হল। আর জি কর আবহে এই শাস্তি দৃষ্টান্তমূলক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজ শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক দোষীকে ফাঁসির সাজা ঘোষণা করেন।

২০২৩ সালের ২১ অগাস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে মহম্মদ আব্বাস নামে এক ব্যক্তি ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। ধর্ষণের সময় নির্মম শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। পরিচয় গোপন করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় নির্যাতিতার মুখ। ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা এলাকায়। যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত।

Related Articles